আমার ওরিজিনাল বাংলা কবিতা "জীবন সায়াহ্ন) - My Original Bengali Poetry "Nightfall of Life"

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)

❀ জীবন সায়াহ্ন ❀


আমার পুরো সন্ধ্যাটা কেটে যায়
স্টেশনে বসে হরেক রকম মানুষ দেখে ।
জনসমুদ্রে উত্তাল আহ্বান ,
আমার জীবন মোহনায় ।
আটকে আছে আকস্মিক ব্যবধান;
বিজ্ঞাপনের পর বিজ্ঞাপন দেখি ।
কোথায় ছাপা হয়,আমার ব্যর্থতার ছবি?
আমি এক সৈনিক জীবনের রণক্ষেত্রে;
শুধু আমি নই তুমি আমি আমরা সবাই,
লড়ে যাচ্ছি যে যার মতো করে ।
শুধু জিততে হবে বলে নয়,
পরাজয়ের গ্লানিতে করি না ভয় ।
যুদ্ধটাই আসল লড়ে যেতে হয়।
যে নাবিক হারিয়েছে দিশা
মাঝ সমুদ্রের নির্জনতায় ।
তাকে আর কি দুঃসংবাদ দেবে?
অনেক আগেই মরে গেছে ,
তার ইচ্ছেরা ভীষণ লবণাক্ততায়।




বেশ রাত হয়ে এলো আঁধার বাড়ছে,
এখন বাড়ি ফেরার পালা;
সময়ের সাথে চলে যাবে,
আমার না বলা অসংখ্য কথা।



┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉ × ┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉┉

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 5 years ago 

থ্যাংক ইউ fuli

দাদা কবিতাটা খুব সুন্দর হয়েছে।মানব জীবনকে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন।ধন্যবাদ দাদা এতো সুন্দর একটা পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 5 years ago 

তিন কলামের টেক্সট এর প্রয়োগ দেখিয়েছি এই পোস্ট এ । যদিও আমি সাধারণত প্লেইন পোস্ট করি without any markdown code

জি দাদা বুঝতে পারলাম।ধন্যবাদ।

বাহ অনেক সুন্দর তো কবিতা লিখতে পারেন ভাইয়া। পড়ে খুবই ভালো লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 years ago 

অনেক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য :)

 5 years ago 

আপনি এতো সুন্দর কবিতা লিখতে পারেন, এটা জানা ছিলো না। যখনই পোষ্ট করার কিছু পাবেন না, তখনই আমাদের সাথে এই রকম চমৎকার কবিতা শেয়ার করবেন।

 5 years ago 

কবিতা আমাদের দুঃসময়ের বন্ধু ।যখন কিছুই পোস্ট করার থাকে না তখন আমাদের বাঁচিয়ে দেয় একটি কবিতা ।

 5 years ago 

হা হা হা হা এইটা সত্যি কথা।
তবে কবিতা লেখা খুব সহজকথা না, শব্দ চয়ন এবং লাইনের ছন্দ ও অর্থ ঠিক রাখা অনেক কঠিন। মেলা সময় লাগে একটি কবিতাকে পূর্ণতা দিতে।

 5 years ago 

ঠিক বলেছেন ভাইয়া

 5 years ago 

কবিতাটি আপনাদের ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম :) অনেক ধন্যবাদ

 5 years ago 

অনেক ভালো হয়েছে, সত্যি।
আমিও চেষ্টা করি মাঝে মাঝে, অতোটা ভালো না। স্বাগতম দাদা।

 5 years ago 

দাদা কবিতাটি খুবই সুন্দর হয়েছে। অনেক ভালো লিখেছেন। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

 5 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম :)

 5 years ago 

শুভেচ্ছা রইলো আপনার জন্য। ভালোই লিখেছেন ভাইয়া।

 5 years ago 

কবিতাটি পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ।

 5 years ago 

আপনার কাছ থেকে কবিতা শুনে আমি আনন্দিত,আপনাকে অনেক ধন্যবাদ

 5 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ বন্ধু :)

 5 years ago 

অনেক সুন্দর হয়েছে কবিতাটি। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 5 years ago 

চেষ্টা করেছি জাস্ট লিখতে , ভালো লেগেছে জেনে খুশি হলাম :)

 5 years ago 
বিজ্ঞাপনের পর বিজ্ঞাপন দেখি কোথায় ছাপা হয়,আমার ব্যর্থতার ছবি?
খুব সুন্দর একটা লাইন ছিলো ভাইয়া। পুরো কবিতাটাই আমার অনেক ভালো লেগেছে।

সপ্তাহে একটা এই রকম কবিতা চাই!! 😍😍

 5 years ago 

সপ্তাহে একটি কবিতা ? দেখি পারি কি না ? যখন টাইম পাই না কিছু লেখার তখনি কবিতা লিখি ।

 5 years ago (edited)

সত্যি সত্যিই এটা একটি নতুন চমক আমার কাছে ,এত সুন্দর কবিতা লিখেছেন , ছন্দটাও দারুন খুবই ভালো লাগলো কবিতাটি পড়ে।

 5 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম, অনেক ধন্যবাদ :)