একতরফা ভালোবাসা (চতুর্থ পর্ব)

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

heart-8559831_1280.jpg

ইমেজ সোর্স

তৃতীয় পর্বের লিংক

নন্দিনী এতো বছরে রাজের প্রতি তার ভালোবাসা নানা ভাবে বোঝানোর চেষ্টা করেছিল। কিন্তু রাজ তা কোনদিনই বোঝেনি। রাজ নন্দিনীকে সব সময় তার বন্ধু আর সেই মেয়েটিকে তার ভালোবাসার মানুষ ভেবে এসেছে এবং দুই বছর পর রাজ তার সেই ভালোবাসার মানুষ এই মেয়েটিকে বিয়ে করে নেয়। আর নন্দিনীকে সে বন্ধু হিসেবেই ভেবে যায়। আর নন্দিনীও রাজের সাথে বন্ধু হয়ে থেকে যায় সারাজীবনই। কিন্তু নন্দিনী তার মনের কোণে রাজের প্রতি তার একতারফা ভালোবাসা নিয়ে তার সারাটা জীবন কাটিয়ে দেয় এবং নন্দিনী তার কল্পনার জগতে রাজের সাথে রাজ ও তার ভালোবাসার মেয়েটির মতো সংসার করে চলে। সত্যিই একতরফা ভালোবাসা এমন একটা অনুভূতি যা কাউকে বলে বোঝানো যায় না। এটি অনুভব করে নিতে হয়।

মূলত এই ভালোবাসার মানুষগুলো নিজেরাই তাদের প্রিয় মানুষটির উপর অভিমান করে। আবার নিজেরাই নিজেদের অভিমান ভাঙ্গায়। কারণ এই ভালোবাসা একতরফা, এই মানুষগুলো প্রেম না করেও বা সম্পর্কে না থেকেও প্রতিটা মুহূর্ত যে কতটা যন্ত্রণা নিয়ে চলে সেটা একতরফা যারা ভালবাসে তারাই হয়তো জানে।এই একতরফা ভালোবাসার মানুষগুলো অপর দিক থেকে কোন ভালোবাসা পাবে না জেনেও নিঃস্বার্থভাবে সেই ভালোবাসার মানুষগুলোকে ভালোবেসে যায়। আর এই ভালবাসার নামই একতরফা ভালোবাসা। রাজ বিয়ে করে সুখে সংসার করে, আর নন্দিনী তার সেই কল্পনার জগতে সংসার করে কাটিয়ে দেয় তার বাকি জীবনটা। নন্দিনী এটা ভাবে যে ভালোবাসা অর্জনের পর তো ভালবাসতে সবাই পারে। কিন্তু হারিয়ে গেলে একতরফা ভালোবাসা টিকিয়ে রাখে কয়জন। ভালোবাসা মানে শুধু অর্জন নয় ত্যাগও এক ধরনের ভালোবাসা। আর নন্দিনীর রাজের প্রতি এই ভালোবাসাই অব্যাহত ছিল সারাজীবন।এই থেকে বোঝা যায় সত্যিকারের ভালোবাসা মানে শুধু পাওয়া নয় হারানোও। পৃথিবীতে এমন অনেক নন্দিনীর মতো ব্যক্তিত্ব রয়েছে যারা কোন স্বার্থ ছাড়াই ভালোবেসে গেছেন তাদের সেই ভালোবাসার মানুষটিকে।


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীক্রিয়েটিভ রাইটিং
লোকেশনবারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্টটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

Original image no longer available

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Original image no longer available

Add a little bit of body text_20240911_022744_0000.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

PUSS Task এর ক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী প্রতিদিন ডিসকর্ডের Daily-Task চ্যালেনে যে লিংকগুলো দেয়া হবে সেগুলোকে রিএ্যাক্ট, কমেন্ট করতে হবে। বিগত দুই দিনের কোন টাস্ক এ আপনার অংশগ্রহণ নেই, এটা দুঃখজনক। সেখানে এ বিষয়ে বিস্তারিত গাইড করা আছে, সেগুলো অবশ্যই পালনীয় কিউরেশন পেতে হলে।

 last year 

আজকের পোস্টে PUSS Task কমপ্লিট করে দিয়েছি দাদা।