অন্য রকম কিছু সাদা কালারের নয়নতারা ফুল

in আমার বাংলা ব্লগlast year (edited)

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করব। আমার আজকে শেয়ার করা ফটোগ্রাফি গুলা হলো নয়নতারা ফুলের। আমি গত কয়েকটি পোস্টে তোমাদের সাথে কিছু নয়নতারা ফুলের পোস্ট শেয়ার করেছি। আজকে আরেকটি নয়নতারা ফুলের পোস্ট তোমাদের সাথে শেয়ার করব। আসলে কিছুদিন আগে আমি নার্সারী থেকে অনেকগুলো নয়নতারা ফুল গাছ নিয়ে এসেছিলাম গোলাপী, সাদা নয়নতারার মধ্যে হালকা গোলাপি, লাল সহ কয়েকটি নয়নতারা ফুলের পোস্ট তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের নয়নতারা ফুলটি সম্পূর্ণ সাদা কালারের। এই নয়নতারা ফুল কম বেশি সবার বাড়িতেই দেখা যায়। তবে নয়নতারা ফুল আমার অনেক ভালো লাগে। এই ফুলের নিজস্ব কোন সুগন্ধ নেই। তবে পাঁচ পাপড়ি বিশিষ্ট এই ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে আমার কাছে। আর একসাথে যদি অনেকগুলো গাছে একসাথে বিভিন্ন কালারের ফুল ফোটে তা দেখতে আরও বেশি ভালো লাগে। আমি যেহেতু কিছুদিন আগে এই ফুল গাছগুলো লাগিয়েছি, প্রথমে গোলাপি কালার গাছগুলোতে ফুল এসেছিল। কিন্তু এখন প্রায় মোটামুটি সব গাছেই একটা দুটো করে ফুল ফুটেছে। আজকে হঠাৎ ছাদে গিয়ে দেখি এই সাদা গাছে ফুল ফুটেছে। আশেপাশে আরও গাছগুলোতে দু-একটি করে বিভিন্ন কালারের ফুলও ফুটে রয়েছে। এই নয়ন তারা ফুল যে শুধু দেখতেই সুন্দর তা নয়। এই ফুল গাছের অনেক ঔষধি গুনাগুন রয়েছে। যা আমি তোমাদের সাথে আগের শেয়ার করা পোস্টেও বলেছি। যাইহোক, আজকে ছাদে গিয়ে এই সাদা কালার ফুলটি ফুটতে দেখায় ভাবলাম তোমাদের সাথে পোষ্টের মাধ্যমে শেয়ার করি। তাহলে আমার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি দেখে নেওয়া যাক।

IMG_20250506_134505.jpg

IMG_20250506_134507.jpg

IMG_20250506_134602.jpg

IMG_20250506_134602_1.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

Original image no longer available

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Original image no longer available

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়। আর আপনার প্রতিটি পোস্ট পড়তে আমার অনেক ভালো লাগে। নতুন কিছু জানতে পারি। আপনার আজকে নয়ন তারা ফুলগুলো অনেক সুন্দর একদম পুরো ধবধবে সাদা এবং মাঝখানে ছোট্ট একটু হলুদের ছোঁয়া। দেখতে খুব ভালো লাগছে। ধন্যবাদ।

 last year 

নয়নতারা ফুলের বেশ চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। নয়নতারা ফুল দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে ফুলের সৌরভ এবং সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। এতো চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আপনি এর আগেও অনেক ধরনের নয়নতারা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ছাদ বাগানে বিভিন্ন ধরনের নয়নতারা ফুল ফুটেছে জেনে ভালো লাগলো। এই নয়ন তারা ফুলটি ও দেখতে অনেক সুন্দর। আর আপনার ফটোগ্রাফিতেও অনেক সুন্দর লাগছে নয়নতারা ফুলটি দেখতে। ধন্যবাদ আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।

 11 months ago 

নয়নতারা ফুল অনেক সুন্দর হয়ে থাকে৷ আর আমিও চেষ্টা করি সব সময় এই সুন্দর কিছু নয়ন তারা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার৷ আজকে যেভাবে আপনি এত সুন্দর নয়ন তারা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এটি সাদা রঙের হওয়ার কারণে এটিকে যেন আরো অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে৷