আজ বছরের শেষ দিন

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো।

calendar-8430585_1280.png

ইমেজ সোর্স

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। আজ 2024 সালের শেষ দিন। একটা বছর হঠাৎ করে শুরু হয়ে যায় আবার হঠাৎ করেই শেষ হয়ে যায়। কেমন করে দিনগুলো চলে যায় আমরা পিছনে ফিরেও যেন খুঁজে পাই না! তবে আমরা গভীরভাবে যদি ভাবি তবে কিছুটা হলেও বুঝতে পারি। একটা বছর জুড়ে ভালো দিন থাকে খারাপ দিনও থাকে। সবকিছু মিলে একটা বছর কমপ্লিট হয় আমাদের। আমাদের সবার ক্ষেত্রেও এই ব্যাপারটা হয়। একটা বছর জুড়ে সবার সব কটা দিন ভালো গেছে, এরকমটা কখনোই হয় না। সুখ-দুঃখ, আনন্দ-বেদনা সবকিছুই দেখা যায় বছরজুড়ে। প্রত্যেক বছরই আমরা অনেকে বছরের শেষ দিনকে বিদায় দিতে বিভিন্ন ধরনের পিকনিক অথবা অনুষ্ঠানের আয়োজন করি। আসলে বছরের বিদায় এবং নতুন বছরের আগমনকে স্বাগত জানানোর জন্য এরকমটা করা হয়ে থাকে। বছরজুড়ে যাই ঘটেছে, সেগুলোকে আমরা সবাই গ্রহণ করে নিই এবং নতুন বছরে আমরা সব কিছু সুন্দর করে করব সেই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকি। "আমার বাংলা কমিউনিটির" সবার এই বছরটা কেমন গেছে ,সেটা কমেন্ট করে জানিও। আমরা সবাই "আমার বাংলা কমিউনিটিতে" কাজ করি এবং আনন্দের সাথে এটা করে থাকি। এই কাজ করার ক্ষেত্রে কেউ কখনো আমার কোনো কথায় বা আমার কোন কাজে দুঃখী হয়ে থাকলে তাদের কাছে ক্ষমা প্রার্থী আমি। অতীতের ভুলগুলো বাদ দিয়ে নতুন করে সবার সবকিছু শুরু হোক, এই শুভ কামনা করি সবার জন্য । সবাইকে নিয়ে নতুন বছরের শুরু আগামীকাল থেকে ভালো ভাবে হবে, এই প্রত্যাশাই ব্যক্ত করছি।


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীজেনারেল রাইটিং
লোকেশনবারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্টটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

Original image no longer available

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Original image no longer available

Add a little bit of body text_20240911_022744_0000.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

হ্যাঁ ভাইয়া আজকে ২০২৪ সালের শেষ দিন বা শেষ রাত। ২০২৫ সাল আমাদের মাঝে আসতে চলেছে। আশা করব নতুন বছর আমাদের সবার ভালো কাটবে।

 2 years ago 

দেখতে দেখতে ২০২৪ সাল আমরা বিদায় দিতে চলেছি। এ বছরের মধ্যে আমাদের মোট জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। আশা করব আগামী বছরটা আমাদের মধ্যে সুন্দর কাটবে।

 2 years ago 

দেখতে দেখতে ২০২৪ সাল চলে গেল। সবেমাত্র ২০২৫ এ পা দিলাম। সুখ দুঃখ কষ্ট নিয়ে ২৪ সাল কেটে গেল। অনেক কিছু পেয়েছি এই ২৪শে আবার অনেক কিছু হারিয়েছি। আগামী বছর সবার ভালো কাটুক এই কামনাই করি।

 2 years ago 

ইতোমধ্যে আমরা ২০২৪ সাল কে বিদায় জানিয়েছে। আমাদের মাঝে এখন ২০২৫ সাল বিরাজমান। হয়তো ২০২৪ সালে আমাদের মধ্যে অনেক কিছু হয়েছে সুখ শান্তি দুঃখ সবকিছুর মধ্য দিয়ে ২৪ শালকে বিদায় করলাম। জীবনের স্মৃতি হয়ে থাকলো ২০২৪।

 2 years ago 

নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি ভাই। আসলে সময় কিভাবে অতিবাহিত হয়ে যায়, সেটা টেরই পাওয়া যায় না। ২০২৪ সাল মোটামুটি বেশ ভালোই কেটেছে আমার। বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একদম ঠিক কথা বলেছ ভাই। বছর হঠাৎ আসে আবার হঠাৎ করেই চলে যায়। যেন দেখতে দেখতে দিনগুলো পেরিয়ে চলে যায়। আর রয়ে যায় কত স্মৃতি কত ঘটনা। আর নতুন বছরে সবকিছু নতুন করে বরণ করে নেওয়ার পালা। তোমাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই।

 2 years ago 

একেবারে ঠিক বলেছেন ভাই একটা বছর কখনোই পুরোপুরি ভালো বা খারাপ যায় না। মোটামুটি দুইটার সমন্বয়ে বছরটা অতিবাহিত করি আমরা। বেশ দারুণ লাগল আপনার লেখাটা। পুরাতন বছর থেকে শিক্ষা নিয়ে এই বছরে আবার নতুন করে শুরু করতে হবে আমাদের। সবমিলিয়ে বেশ দারুণ ছিল। ধন্যবাদ আপনাকে।।