You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ১৬
প্রেমিক ও প্রেমিকার কথোপকথন
●প্রেমিক: আমি মনে হয় তোমাকে বিয়েটা করতে পারব না।
•প্রেমিকা: এত দিন পর এ কথা বলছ কেন? কেন, কী হয়েছে বলো তো শুনি?
●প্রেমিক: না, তেমন কিছু না। আমার বাড়ি থেকে নিষেধ আছে।
•প্রেমিকা: তা তোমার বাড়িতে কে কে আছেন?
●প্রেমিক: বেশি কেউ না। আমার এক স্ত্রী আর তিন সন্তান।
শেষ পর্যন্ত কিনা বাচ্চা সহ বয়ফ্রেন্ড। বাড়িতে আর কেউ না থাকলেও শুধু স্ত্রী থাকলেই যথেষ্ট। বিয়ে আর কপালে জুটবে না।🤪🤪🤪