You are viewing a single comment's thread from:

RE: লাইফ স্টাইলঃ- অবশেষ মেয়েকে ভর্তি করালাম Speak Up-Center.

in আমার বাংলা ব্লগ3 years ago

এখন আপু সব জায়গাতেই প্রতিযোগিতা চলে এসেছে, সেটা শিক্ষা ক্ষেত্রেই হোক বা চাকরি ক্ষেত্রে। তবে এটা আপনি বেশ ভালই বলেছেন, যে দেশ স্বাধীন করে আসলেই কোন লাভ হয়নি!😔 সব জায়গাতেই ইংলিশটা বেশি প্রাধান্য পাচ্ছে। তবে সেটা শুধুমাত্র বাংলাদেশ নয়, আমাদের এখানেও কিন্তু একই ব্যাপার। আমাদের প্রত্যেকেরই ধারণা যে মাতৃভাষা তো আমরা প্রত্যেকেই জানি, তাই নতুন কিছু ট্রাই করে দেখা যাক। এতে করে আমাদের ধারণা হয় এটা যে, আমরা হয়তো অনেক কিছু অর্জন করে ফেলেছি ইংরেজি শিখে। তবে স্পোকেন ইংলিশ শিখে রাখা ভালো কারণ তা ভবিষ্যতে অনেক কাজে লাগাতে পারে।

Sort:  
 3 years ago 

একদম ভাইয়া জীবনের প্রতিটি সেক্টরে প্রতিযোগিতা আর প্রতিযোগিতা। দুঃখের বিষয় হচ্ছে মাতৃভাষার প্রাধান্য দিন দিন হারিয়ে যাচ্ছে।

 3 years ago 

প্রতিযোগিতা করতে গিয়ে মাতৃভাষার প্রাধান্য থাকবে না, সেটা তো আর ঠিক না। মাতৃভাষার প্রাধান্য দিয়েই, আমাদের অন্য সবকিছু শেখা উচিত।