You are viewing a single comment's thread from:

RE: || জগদ্ধাত্রী পুজা পরিক্রমা'২২ | পর্ব-০৪ ||

in আমার বাংলা ব্লগ4 years ago

আমি জানি ভীষণ ব্যস্ততার ভেতর দিয়ে তোমার দিন যাচ্ছে। নানান কারণে চাপের ভেতরেও থাকতে হচ্ছে বেশ। তবুও যে তুমি নিয়মিত কাজ করছো এটা দেখেই ভালো লাগলো ভাই। আর তোমার পুজো পরিক্রমার পোস্ট গুলো ভেতরে অন্যরকম একটা ভালো লাগার সৃষ্টি করে সব সময়। প্যান্ডেলের কোন বড় ছোট নেই আমার কাছে। মায়ের পূজো সব জায়গাতেই সমান 🙏। খুব সুন্দর ছিল আয়োজনগুলো ভাই। মা আমাদের সকলের মঙ্গল করুক।

Sort:  
 4 years ago 

আসলে দাদা কমিউনিটিতে টিকে থাকতে গেলে তো কাজের মধ্যে থাকতেই হবে।নিয়ম তো নিয়মই,তাই চেষ্টা করে যাচ্ছি কাজ টা কন্টিনিউ করার।
আর সত্যিই,আসল অর্থে প্যান্ডেলের কোনো ছোট বড়ো নেই,মায়েরও কোনো ছোট বড়ো নেই।আমরা মানুষরাই নিজের অস্তিত্ব প্রমান করতে,নিজেদের মধ্যে রেষারেষি করে কাউকে অনেক উঁচুতে নিয়ে যাই তো কাওকে নামিয়ে ধুলোয় মিশিয়ে দিই।কিন্তু মা তো মা-ই,তিনি তাঁর সকল সন্তানদের সমান ভাবেই ভালোবাসেন।