স্বরচিত কবিতা - কবিতা।

in আমার বাংলা ব্লগ5 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে, কবিতা।


carola68-poetry-album-4922763_1280.jpg

Image by Carola68 Die Welt ist bunt...... from Pixabay

কবিতা

পৃথিবী আমার বোধগম্য নয়,
এই শ্বাপদসংকুল ধরা,
আমার জন্য নয়।
আমি খাপ খেতে পারিনা।
এজন্য আমি বেছে নিয়েছি কবিত।
আমি বাঁচি কবিতার মাঝে,
সাজানো শব্দের মধ্যে।

টাকার কুমির গ্রাস করে,
গরীব পুটিমাছতুল্য দীনহীনদের,
যে সারাজীবন ক্ষুধা নিবারণের সামর্থ্য রাখে,
সে কেড়ে নেয় অভুক্তের খাবার।
আমি কোথায় দিবো বিচার?
কোথায় হবে এর দরবার?

আমি চারদিকে শুনি হাহাকার,
নিশব্দ গাছের আর্তনাদ,
পাখি এবং মাছের রোদন।
আমি দেখি ফসলের মাঠে
কৃষকের হামাগুড়ি আর কান্না।

তাইতো আমি বেছে নিয়েছি কবিতা,
আমি সাজানো শব্দের মধ্যে ভালো আছি।

সারা পৃথিবীতেই চলছে এক ভিন্ন রকমের খেলা। যা আমার বুঝে আসেনা। যার আছে, সে আরও চায়। যার নেই, সে সব হারায়। এভাবে যেন সব চলছে। তাই আমি হতাশ হয়ে কবিতার মধ্যে আশ্রয় নিয়েছি।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Welako

@sabbirakib

হ্যালো sabbirakib! 📸 যদি তুমি ফটোগ্রাফি পছন্দ কর, তাহলে WelSnap দেখে নাও – Steem ব্লকচেইনের ফটো অ্যাপ্লিকেশন। তুমি শুধুমাত্র আসল, লাইভে তোলা মুহূর্তগুলি শেয়ার করো, নিজেই নির্ধারণ করো যে তোমার অবস্থান কতটা দৃশ্যমান হবে, এবং ছবিগুলি সম্পূর্ণ ব্যক্তিগত রাখার জন্য শুধুমাত্র নিজের জন্য সংরক্ষণ করতে পারো। প্রতিটি ফটো যা তুমি আপলোড করো, আমি তাতে একটি ভোট দিই – আমি প্রতিদিন চেক করি। এবং প্রতিটি আপলোড করা ফটো স্বয়ংক্রিয়ভাবে আমাদের মাসিক লটারিতে প্রবেश করে: সমস্ত ফটো থেকে একটি বেছে নেওয়া হয়, যা ১০০ STEEM জিতে। অ্যাপ্লিকেশন সম্পর্কে আরও তথ্য এখানে পাবেন: https://welako.app/@greece-lover/welsnap-the-photo-app-that-shares-real-moments-and-belongs-to-you-20260720164757 আগ্রহী? 👉 welako.app/snap


গত কয়েক মাস ধরে আমি Steem-এ একজন Witness হিসেবেও সক্রিয় — বর্তমানে #42 স্থানে, নিজস্ব সার্ভার এবং ব্যাকআপ সহ। আমার লক্ষ্য হল অন্যদের সাথে মিলে এই সিস্টেমটি উন্নত করা, যাতে কোর্স টেকসইভাবে বৃদ্ধি পায় এবং আমরা সবাই এই ব্লকচেইনে একটি ভবিষ্যৎ পাই। যদি আমার এই প্রতিশ্রুতি তোমার কাছে ভালো লাগে, তাহলে আমি তোমার Witness ভোটের জন্য কৃতজ্ঞ হব।

এক ক্লিকে ভোট দিন ↗


If you don't want to receive more comments like this, you can opt out here: https://welako.app/welpromo/optout?token=1e72f75906d7d35fafc17f909653c1daec4dfc2ac65707a0c75fe13b40fda9dd&u=sabbirakib

Not interested? Click the link above or simply reply STOP under this comment.

Note: If you don't reply to this comment, it will be automatically removed within a week.