স্বপ্ন নিয়ে একগুচ্ছ কবিতা।

in আমার বাংলা ব্লগ8 hours ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনার? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একগুচ্ছ কবিতা শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে, স্বপ্ন।


kinkate-winter-landscape-2014228_1280.jpg

Image by kinkate from Pixabay

স্বপ্ন দেখি ভোরের

আমি স্বপ্ন দেখি ভোরের,
আমি স্বপ্ন দেখি আলোর,
আমি স্বপ্ন দেখি কল্যাণের,
আমি স্বপ্ন দেখি ভালোর।

স্বপ্নই জীবন

যে জীবন স্বপ্ন দেখেনা,
সে তো আর জীবন নয়।
সে মৃত নদীর মত,
চর পড়া কোন জলাশয়।
যেখানে কোন স্রোত নেই,
কিছু পাওয়ার আশা নেই।
শুধু নামসর্বস্ব এক মৃত বদ্ধ জলাশয়।
আসলে, স্বপ্নই হলো জীবন।

মৃত মানুষ

যার জীবনে স্বপ্ন নেই,
কেবল বলে মানুষ তারে?
যার জীবনে আশা নেই,
কে বলে জীবিত তারে?
সেতো নির্জীব কিছু,
অবহেলিত এক নর্দমা।

আশাই জীবন। স্বপ্নই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা সঞ্চার করে। তাই যার কোন আশা নাই, যার কোন স্বপ্ন নাই, সে আদতে জীবিত মানুষের পর্যায়ে পড়েনা।