জেনারেল রাইটিং - শরীরচর্চা।
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসী, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং নিয়ে হাজির হয়েছি। যার মূল বিষয়বস্তু হচ্ছে, শরীরচর্চা।

বলা হয় জাতি হিসেবে আমরা বাঙালিরা খুবই ভোজন রসিক এবং আরাম প্রিয় জাতি। ইতিহাস পর্যালোচনা করলে এই কথাটি সত্য বলেই প্রতিমান হয়। এমন কি আমাদের প্রাকৃতিক পরিবেশ, চালচলন, খাদ্যাভ্যাস, ইত্যাদি সবকিছু মিলিয়ে আমরা যদি ভোজন রসিক এবং আরামপ্রিয় হই তাহলে সেখানে দোষের কিছু নেই।
কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আমরা যদিও ভজন রসিক এবং আরাম প্রিয়, কিন্তু শরীরচর্চার প্রতি আমাদের কোন মনোযোগ নাই। আমার ধারণা, অর্ধেকের বেশি মানুষ জানেই না এই বিষয় সম্পর্কে। বাকি যারা জানে, তাদের মধ্যে সিংহভাগ আবার শরীর চর্চা করে না।
যার কারনে দিন দিন আমাদের দেশের মানুষের স্থূলতা বেড়েই চলছে। অবস্থাটা এমন পর্যায়ে দাঁড়িয়েছে এখন এসব বিষয়কে খুবই স্বাভাবিক বলে মনে হয়। আমাদের দেশে কেবল রোগাক্রান্ত হলেই মানুষ শরীর চর্চা শুরু করে। এর আগে কখনও শুরু হয়না।
গুটি কয়েক আছে যারা শরীর চর্চা করে, বেশির ভাগই শখের বশে করে। হ্যাঁ, কয়েকজন আছে সচেতন। কিন্তু সর্বোপরি, আমাদের দেশের মানুষের মধ্যে শরীরচর্চার প্রচলন নেই৷ কেউ যদি ডায়াবেটিসে আক্রান্ত না হয়, তবে সকাল বেলা সামান্য হাটার অভ্যাস পর্যন্ত তাদের মধ্যে গড়ে ওঠেনা। এমনই এক আরামপ্রিয় জাতি আমরা।
মজার বিষয় হচ্ছে, আমাদের দেশে শরীরচর্চাকে এখনও সৌখিন হিসাবে দেখা হয়। যারা নিয়মিত শরীরচর্চা করে তাদেরকে সৌখিন ধরা হয়। অন্যরা করতে চায়। করেও। কিন্তু সেটা দুদিনের বেশি স্থায়ী হয়না।