You are viewing a single comment's thread from:
RE: এবিবি ফান প্রশ্ন- ৪১৯ || আয়নায় নিজেকে দেখতে কেমন লাগে ?
বোবা আয়নার চোরা চাহনি লুকাতে চায় কিছু খুচরো গল্প।আপনি যতই চেষ্টা করুন না কেন, আয়না দিয়ে কখনই পৃথিবী দেখতে পারবেন না নিজেকে ছাড়া !কারও আচরণ হচ্ছে সেই আয়না, যার মধ্য দিয়ে প্রত্যেকেই তার নিজের আত্নার আসল রূপ সকলকে দেখায়।কোনো আয়নার দিকে চেয়ে যখন নিজের প্রতিচ্ছবি দেখতে পাই, তখন মনে হয় যেন নিজের অনেকগুলো প্রশ্নের জবাব একসাথে পেয়ে গেছি।আচ্ছা যদি এমন কোনো আয়না থাকত ,যেখানে বাহ্যিক রূপ নয় অন্তরের চরিত্র দেখা যাবে তাহলে কেমন হত ?