জেনারেল পোস্ট ||| সুসময়ে পাশে থাকে দুঃসময়ে না ||| original writing by @saymaakter
আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশা করছি আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন।আমি একটু অসুস্থ।সবাই আমার জন্য একটু দোয়া করবেন।তারপরও চেষ্টা করছি আমার প্রিয় বাংলা ব্লগের কিছুলেখা উপস্থাপন করার জন্য। কারণ বাংলা ব্লগে কিছু না লিখতে পারলে মনে হয় সারাটা দিন ব্যর্থ হয়ে যায়।একপ্রকার অভ্যাসে পরিণত হয়েছে। যখন অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি মাথায় খুব সমস্যা হয় তখন হয়তো একটু মিস যায়। আর আমি চেষ্টা করি সব সময় আমার বাংলা ব্লগে পোস্ট করার জন্য।

Source
বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে জেনারেল রাইটিং "সুসময়ে পাশে থাকে দুঃসময়ে না"। তবে আজ একটু মনটা খারাপ এবং অসুস্থতা দুটো নিয়েই লেখাটি লিখতে বসলাম। হয়তো কোনদিন হারিয়ে যাব কিন্তু এই লেখাগুলো থাকবে আমার বাংলা ব্লগে যা স্মরণীয় হয়ে থাকবে।
মানুষ সামাজিক জীব।সমাজে বসবাস করতে গেলে মানুষকে সবার সঙ্গে মিলেমিশে থাকতে হয়। এই সম্পর্ক গরার মধ্যে একপ্রকার সুন্দর একটি পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এই সম্পর্কের মাঝেও একটা জিনিস খেয়াল করলে সবাই বুঝতে পারবেন। আপনার যখন সুসময় আপনার চারপাশে অনেক পরিচিত মুখ হাসিখুশিতে আপনাকে ভরিয়ে রাখবে। আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে সবাই।
সবাই আপনার খোঁজ নেবে।মিষ্টি মধুর কথা বলবে আপনার বিপদে পাশে দাঁড়াবে এবং অনেক ভালোবাসা দেখাবে আপনার প্রতি।কিন্তু সময়ের চাকা যখন ঘুরে যায় দুঃসময় আসে আপনার জীবনে তখন দেখবেন আপনার এই দুঃসময়ের ভিড়ে ধীরে ধীরে সব ফাঁকা হতে শুরু করে। একজন একজন করে দূরে সরে যায় নানান ব্যস্ততার অজুহাত দেখায়। আসলে তখনই বোঝা যায় প্রকৃত বন্ধু নাকি দুঃসময়ের প্রকৃত বন্ধু।মানুষ বড়ই স্বার্থপর এই স্বার্থপরতা সবাই সবার নিজের জন্য গড়ে তোলে। নিজের আরাম সুবিধা ভোগের জন্য সুন্দর একটি সম্পর্ক গড়ে তোলে। যতক্ষণ আপনার অনেক টাকা পয়সা থাকবে ততক্ষণ আপনার কাছে অনেক মানুষ থাকবে আর যখন প্রয়োজন ফুরিয়ে যাবে আপনি দুর্বল হয়ে পড়বেন তখন আপনার অনুপস্থিতিতেও কিছু যায় আসে না।
দুঃসময় আসলে একটি পরীক্ষা সৃষ্টিকর্তা সবকিছুতেই আমাদেরকে পরীক্ষা নেন। অনেক সময় আপন মানুষের কষ্টগুলো বেশি লাগে। যে আপন মানুষগুলো আপনার পাশে দাঁড়ানোর কথা ছিল সেই সময় তারা পাশে না দাঁড়িয়ে সৃষ্টিকর্তার রহমতে অপরিচিত মানুষও আপনার পাশে দাঁড়াতে পারে। কাছের মানুষ দূরে সরে যায় তখন বোঝার দরকার সম্পর্কের গভীরতা কথাই নয় কাজে প্রমাণিত হয় । তবে সবাই সবার পাশে থাকেনা যদি দুঃসময়ে কিছু মানুষ পাশে থাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে শুধু সেই মানুষগুলোর কথায় ভরসা থাকে। দুঃসময় মানুষকে সবচেয়ে বড় শিক্ষা দেয় কে আপন কে পর তার শক্তি কতটা যা উপলব্ধি করতে শেখায় আর জীবনকে নতুনভাবে গড়তে শেখায়।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩



