জেনারেল পোস্ট ||| হঠাৎ অসুস্থতা ||| original writing by @saymaakter
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি প্রচন্ড অসুস্থ। জানিনা কেন জানি কিছুদিন পরপর হঠাৎ করেই এমন অসুস্থ হয়ে পড়ছি।একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন কেন আমাকে এতটা কষ্ট দিচ্ছেন।
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা সৃষ্টিকর্তার কত বড় নেয়ামত।সুস্থ থাকতে সবাই চায়। আর সুস্থ থাকলে শরীরও ভালো থাকে। শরীর মন দুটো দুটোর পরিপূরক অঙ্গ। একটি ভালো না থাকলে আরেকটি ভালো থাকে না। আপনি যদি সুস্থ থাকেন তাহলে যে কোন কাজ করতেও ভালো লাগে এবং সেই কাজ করতে আনন্দ ও উৎসাহ জাগে। কিন্তু শরীর ভালো না থাকলে অসুস্থ থাকলে যতই দায়িত্ব বা কর্তব্য শীল হন না কেন সেই কাজে ইচ্ছা আগ্রহ কমে যায়।
মন ভালো থাকলে প্রফুল্লতায় ভরে থাকলে যেকোনো কঠিন কাজ করা কোন ব্যাপার না। যদিও ইচ্ছা শক্তি থাকে সবসময় আমার বাংলা ব্লগে ব্যতিক্রম ধরনের পোস্ট করব তাই সব সময় চেষ্টা করে যাচ্ছি।কিন্তু হঠাৎ করে আমি এতটা অসুস্থ হয়ে পড়েছি যেন বিছানা থেকে উঠতেই পারছিলাম না। আর বাচ্চারা তারাও প্রচন্ড জ্বরে ভুগছে। মোটকথা বাসার সকলেই প্রচন্ড অসুস্থ। আসলে একটি পরিবারে যখন সবাই অসুস্থতায় থাকে তখন আর কিছুই ভালো লাগেনা মাথায় কাজ করে না কি করলে কি হবে। মোট কথা খাওয়া দাওয়া বাইরে থেকে কিনে এনে কোন রকমে দিন পাড় করছি।জানিনা খোদা ভাগ্যে কি রেখেছেন।জ্বর, ঠান্ডা শ্বাসকষ্ট সবকিছুই যেন একসঙ্গে আমাকে আঁকড়ে ধরেছে।
যতই সুস্থ হওয়ার আকুতি চেষ্টা করছি ততই শরীর ক্লান্ত এবং দুর্বল হয়ে যাচ্ছে। ডাক্তারের ওষুধ কন্টিনিউ খাচ্ছি। বাচ্চারাও ওষুধ খাচ্ছে তারপরও কেন জানি সুস্থ হচ্ছি না। তাদের স্কুল প্রাইভেট কোচিং সব মিস হচ্ছে। পড়ালেখার ব্যাঘাত হচ্ছে ঠিকভাবে তাদের যত্ন নিতে পারছি না সব দিক থেকে নানান রকমের অসুবিধার ভিতরে আছি। তবে একটা জিনিস সব সময় মনে হয় সুস্থতার উপর বড় কিছু নেই। কারণ সুস্থ থাকলেই সব কিছু করা সম্ভব। অসুস্থ থাকলে কোন কিছুই ভালো লাগেনা শরীর মন মেজাজ সব সময় অন্যরকম থাকে।সৃষ্টিকর্তার কাছে একটি প্রার্থনা আর কাউকে যেন এমন অসুস্থ এবং ফুল পরিবারকে অসুস্থ না করে। কারণ পরিবারের সবাই অসুস্থ থাকলে সেবা করার মতো কেউ থাকেনা। সবাই নিয়ম মেনে সুস্থ ভাবে দিনগুলো অতিক্রম করেন এই কামনাই রইল।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩




