রেসিপি পোস্ট ||| আমসত্ত্ব ও লেবু মাখা ||| original recipe by @saymaakter
আসসালামু আলাইকুম।আমার প্রিয় কমিউনিটির সকল ভাই ও বোনরা আশা করছি সুস্থ আছেন ও সুন্দর সময় পরিবারসহ অতিক্রম করছেন। আমিও আলহামদুলিল্লাহ মহান আল্লাহর রহমতে বেশ ভালো সময় পার করছি।
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটু ব্যতিক্রম ধরণের রেসিপি পোস্ট নিয়ে। সবসময় চেষ্টা করি আমার বাংলা ব্লগে ইউনিক ধরনের রেসিপি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য। ঠিক আজও তার ব্যতিক্রম নয়। বর্তমান সময়টা সবারই খুব খারাপ যাচ্ছে কারণ প্রচন্ড গরম। এই গরম সহ্য করার মতো নয়। তারপরও আমাদের সহ্য করতে হবে। প্রকৃতি তার মতোই চলে। কিচ্ছু করার নেই আমাদের। তবে কিছু নিয়ম মেনে চললে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই প্রচন্ড গরমে বেশি বেশি পানি পান করতে হবে।পানি জাতীয় খাবার লেবু পানি ফলের জুস খেয়ে শরীরটাকে সতেজ রাখতে হবে।কারণ শরীর ভালো না থাকলে কোন কাজ করে শান্তি লাগে না এবং মনোযোগ ও আসে না। তাই শরীরটাকে কিভাবে সুস্থ রাখা যায় সেদিকেই আমাদের প্রথম দৃষ্টি রাখতে হয়।এই গরমে অতিরিক্ত ঘেমে সবার ঠান্ডা লেগে যাচ্ছে ঠান্ডা থেকে অনেকের জ্বর ও আসছে। খাবারের প্রতি সেরকম রুচি থাকে না যদি শরীরে জ্বর ও ঠান্ডা লেগে থাকে। তাই আমি আজ আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি।রেসিপিটি খেতে এতটা মজাদার আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। আমসত্ত্ব দিয়ে লেবু মাখা রেসিপিটি এত মজা যা খেলে আবার খেতে ইচ্ছে করবে।চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক।
উপকরণসমূহঃ-
১।লেবু।
২।আমসত্ত্ব।
৩।শুকনা মরিচ।
৪।চিনি।
৫।লবণ।
৬।সরিষার তেল।
![]() | ![]() |
|---|
![]() | ![]() |
|---|
প্রথমে লেবুগুলো সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি।
এবার লেবুগুলো পাতলা স্লাইস করে গোল গোল করে কেটে নিয়েছি ।
শুকনা মরিচ লবণ সুন্দর করে মেখে নিয়েছি ।
আমসত্ত্বগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি।
এবার আমসত্ত্ব শুকনা মরিচ একসঙ্গে মেখে নিয়েছি।
![]() | ![]() |
|---|
এবার লেবুর সঙ্গে আমসত্ত্ব শুকনা মরিচের মিশ্রণটি আবারও সুন্দর করে মেখে নিয়েছি।
![]() | ![]() |
|---|
এবার সেই লেবুর সঙ্গে সরিষার তেল দিয়ে আবারো সুন্দর করে মেখে নিয়েছি আর এভাবে হয়ে গেল আমার "আমসত্ত্ব ও লেবু মাখা"। এবার "আমসত্ত্ব ও লেবু মাখা" রেসিপির একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩



















