স্বরচিত কবিতা পোস্ট ||| ‎মন কাদে নিরবে ||| original poem by @saymaakter

in আমার বাংলা ব্লগ20 days ago

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিনগুলো অতিবাহিত করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে এখন একটু সুস্থতা ফিল করছি।

IMG_20260328_124934_388.jpg



বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার স্বরচিত কবিতা "মন কাঁদে নীরবে"। কবিতা লিখতে আমার সব সময় ভালো লাগে যখনই একটু সময় পাই চেষ্টা করি কবিতা লেখার জন্য। আবেগ অনুভূতি এবং কিছু চাওয়া পাওয়া না পাওয়ার বেদনা সবকিছু মিলেই কবিতা।মানুষের মন পাথর তো নয় মন কাঁদে নীরবে। যে নিরবে মন কাঁদে সেই কাদা কেউ দেখেনা। মনের ভাষা বুঝতে হলে মন দিয়ে অনুভব করতে হয়। সবারই কষ্ট আছে। সবাই কাঁদে নীরবতায় নদী যেমন বয়ে চলে নিজের মত তারও আছে দীর্ঘ শ্বাস। সুন্দর ওই নীল আকাশ সেই নীল আকাশেও ভেসে বেড়ায় কালো মেঘ। ওই দূরের পাহাড় সেও দাঁড়িয়ে আছে নিশ্চুপ নীরবতার । চাই নিরবে তবুও সে কাঁদতে পারেনা কারণ সবাই জানে পাহাড় শক্ত। চলন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতা দেখে নেওয়া যাক।

মন কাদে নিরবে

‎‎
সায়মা আক্তার


‎‎
নদী আকাশ ভেঙে যাওয়া মন
‎সবাই কাঁদে নিরবতায়
‎নদী বয়ে চলে নিজের মতো,
‎তার বুক ভরা জলে
‎লুকানো কত অশ্রু,
‎দেখা যায় না বোঝা যায় না
‎শব্দে শোনা যায় তার দীর্ঘশ্বাস।


‎‎
আকাশটা আজ বড় নির্লিপ্ত
‎নীল আকাশে জমে কত অভিমান
‎কতো কালো মেঘ ভেসে বেড়ায়
‎সময়ের কাছে অসহায় সবাই
‎কেমন আছো?নেই তো জানার কেউ
‎এই বিশালতার মাঝেও একা লাগে ভীষণ।


‎‎
ওই দূর আকাশের পাহাড়
‎সেও দাঁড়িয়ে আছে নিশ্চুপ ভাবে
‎ভিতরে হয়তো তার ভাঙন আছে
‎কতোনা ঝড় বৃষ্টিতে ক্ষয়ে যায় নিরবে,
‎তবুও সে কাঁদতে পারে না
‎কারণ সবাই জানে
‎পাহাড় মানেই শক্ত, অটল।


‎‎
পাহাড়ের মত শক্ত হতে চায় মন
‎আবেগ অনুভূতি ও হারানোর ভয়
‎ক্ষত করে হৃদয়টাকে,
‎নদী আকাশ পাহাড় ভেঙে যাওয়া
‎কষ্ট থেকে নিয়ন্ত্রণ করা যায়,
‎যদি বোঝার মত থাকে মন
‎সময় থাকে অপেক্ষার,
‎আর মন থাকে
‎আকাশের মত বিশাল গভীরতা।

আমার পরিচয়

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩


52k6mffrchQiPN8u5z9et95fDcRPf8mY1N8P6cRJ6N83qXFEpgdUaNKVv7fK3MALYbGqfEEJ5iejbWV2KBtcipixseYSR4N6pwfBz5JdEh...RwjXZs2AhfZP1wEZcoDrzpDaQnoZuwD3yhDhwrgiA38oSzynVm46d52QPh9qv9KgubKJ56bBVSVWCaFNrYPRRwxG7aqtYTgRMM59BCabmTRfnqir1rJ198hdH.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png