অরিগ্যামিঃসানগ্লাস তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৫ই ফাল্গুন, বসন্তকাল ১৪৩১ বঙ্গাব্দ। ২৮শেফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

o11.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি একটি সানগ্লাস এর অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।বেশ কিছু সহজ ভাঁজেই আজকে সানগ্লাসের অরিগ্যামিটি তৈরি করেছি। যেহেতু অরিগ্যামি তৈরি করা হয় কাগজেকে বিভিন্নভাবে ভাঁজ করে। তাই বেশ সাবধানে করতে হয়। তা না হলে সম্পূর্ণ অরিগ্যামিটি নস্ট হয়ে যেতে পারে। অরিগ্যামি ক্ষেত্রে ভাঁজের বর্ণনা করা বেশ কঠিন তাই আমি বেশ কিছু ফটোগ্রাফি যুক্ত করেছি যাতে, ছবি দেখে যে কেউ বানিয়ে নিতে পারে সানগ্লাসটি। আমি চেস্টা করেছি সানগ্লাস তৈরির পদ্ধতি সহজ করে উপস্থাপন করতে। অরিগ্যামিটি বানাতে উপকরণ হিসাবে কালো রং এর কাগজ ব্যবহার করেছি। তাহলে চলুন, দেখে নেয়া যাক, তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

o1.jpg

১।রঙ্গিন কাগজ।

সানগ্লাস তৈরির ধাপ সমূহ

ধাপ-১

o1.jpg

o2.jpg

প্রথমে A4 সাইজের এক টুকরো কালো রঙ এর কাগজ নিয়েছি সানগ্লাস এর অরিগ্যামি বানানোর জন্য।এবার কাগজের দু' বিপরীত কোন একত্র করে ভাঁজ করে নিয়েছি। ছবিতে দেখানো নিয়ম অনুযায়ী।

ধাপ-২

o4.jpg

o3.jpg

এবার মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

o6.jpg

o7.jpg

কাগজের ভাঁজ খুলে আবারও কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

o8.jpg

o9.jpg

কাগজের যে দিক সমান রয়েছে সেই দিকের অংশ চিকন করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

o10.jpg

কাগজের কোনা অংশ কিছুটা করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৬

o12.jpg

o13.jpg

o14.jpg

চিকন করে ভাঁজ করা কাগজের দু'দিকের অংশ মাঝ বরাবর ভাঁজ করে নিয়ে সানগ্লাসের টেম্পল বা হাতল বানিয়ে নিয়েছি। এবং হাতলের প্রান্তগুলো ভাঁজ করে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি ।যাতে দেখতে সুন্দর লাগে। আর এভাবেই বানিয়ে নিলাম কাগজ দিয়ে সুন্দর একটি সানগ্লাসের অরিগ্যামি।

উপস্থাপন

o14.jpg

o15.jpg

o16.jpg

আশাকরি আমার আজকে বানানো সানগ্লাস অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলSamsung A-10
তারিখ২৮ শে ফেব্রুয়ারী, ২০২৫ইং
লোকেশনঢাকা।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Daily task

dt1.png

dt2.png

 last year 

অরিগ্যামি পোস্টগুলো দেখতে ভীষণ ভালো লাগে। অরিগ্যামি পোস্ট যখন দেখা হয় তখন মনে হয় একদমই সহজ ভাবে তৈরি করা হয়েছে। কিন্তু এর ভাঁজ দেয়া থেকে শুরু করে পুরো প্রসেসিং এর কাজটা ভীষণ জটিল। যেটা ছবির মাধ্যমে বা বর্ণনার মাধ্যমে বোঝানো সম্ভব হয় না। খুব সুন্দর করে একটা সানগ্লাস তৈরি করেছেন আপু, দেখেই ভালো লাগছে।

 last year 

একেবেরেই ঠিক বলেছেন আপু ,দেখে সহজ মনে হলেও করা বেশ কঠিন। কারন কাগজের ভাঁজ হেরফের হলেই সম্পূর্ণ কাজটি নস্ট হয়ে যায়। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last year 

যতটা কষ্ট হয় করতে,বোঝানো ততটা সহজ হয় না।

 last year 

আপনার পোস্টটি দেখে একেবারে মুগ্ধ হয়ে গেছে আপু। আমি তো সানগ্লাস দেখে ভেবেছি সত্যিকারের সানগ্লাস। পরে খেয়াল করে দেখলাম এটা কাগজ দিয়ে তৈরি করেছেন। আপনার তৈরি করার জিনিস গুলো খুবই ইউনিক এবং চমৎকার হয় আপু। আজকের সানগ্লাস তৈরীর সম্পূর্ণ প্রসেস খুবই চমৎকার লাগলো। দারুন ভাবে একটি সানগ্লাস তৈরি করেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানান।

 last year 

হঠাৎ দেখায় কিছুটা তাই মনে হয়।তবে ব্যবহার করা যায় না। এই যা। ধন্যবাদ আপু।

 last year 

কালো রঙের কাগজ দিয়ে দারুন সানগ্লাস তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা এই সানগ্লাস টি চোখে পড়লে দেখতে ভীষণ ভালো লাগবে। অরিগ্যামি মানেই ভাঁজ। আর এই ভাঁজগুলো সুন্দর করে না দিলে কিছুই সম্ভব না। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু।

 last year 

সঠিক ভাঁজ দিলেই যে কোন অরিগ্যামি করা সম্ভব । ধন্যবাদ আপু।

 last year 

আপনার সানগ্লাস তৈরি করাটা অসাধারণ হয়েছে। এমন সুন্দরভাবে সানগ্লাস তৈরি করেছেন দেখি আমি মুগ্ধ হয়েছি। আমরা চেষ্টা করলে অনেক কিছু তৈরি করতে সক্ষম হয়। তাই আমাদের চেষ্টা থাকতে হবে সব সময় নতুন কিছু করার।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

প্রথম অবস্থায় আমি মনে করেছিলাম এত সুন্দর সানগ্লাস তৈরি করাটা অনেক কঠিন দেখার হবে। আপনি কিন্তু সেই কঠিন বিষয়টাকে সহজ করে আমাদের মাঝে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। ভালো লেগেছে আপনার এত সুন্দর ভাবে সানগ্লাস তৈরি করতে দেখতে পেরে।

 last year 

কম ভাঁজ দিয়েই সানগ্লাসটি তৈরি করা গেছে। আর কম সময় লেগেছে। ধন্যবাদ ভাইয়া।

 last year 

সানগ্লাস যেহেতু কালো রংয়ের ফ্রেম হয় তাই আপনি কালো রঙের ক্রাফট পেপার দিয়ে কি কিউট দেখতে সানগ্লাস বানিয়েছেন তবে হাস্যকর বিষয় বলছি যেটা হাসির ছলেই নেবেন সিরিয়াস কিছু নয় তাহলে চশমাটি দেখে সানগ্লাস এর থেকেও বেশি যেন মনে হচ্ছে অন্ধের চোখের। 😀😀

 last year 

প্রথম কালারফুল পেপার ব্যবহারকরতে চেয়েছিলাম। পরে মনে হলো কালো রং এরই বানাই।আবার বানানোর পর কলম দিয়ে সানগ্লাস এর কিছুটা শেপ দেই। তারপর মনে হলো ভাল লাগবে না তাই এভাবেই রেখে দিলাম।