অরিগ্যামিঃবেগুন তৈরি।

in আমার বাংলা ব্লগlast year (edited)

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৪ই আষাঢ় , বর্ষাকাল,১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জুন ২০২৫ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

o25.jpg

o27.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি একটি বেগুনের অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। অরিগ্যামি যেহেতু এক টুকরো কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে বানানো হয়, তাই কাগজের ভাঁজ ভুল হলে সম্পূর্ণ কাজটি নস্ট হয়ে যেতে পারে। তাই বেশ সাবধানে কাগজের ভাঁজ দিতে হয়। আর এ কারনেই অরিগ্যামিকে বলা হয় কাগজের ভাঁজের খেলা। এই ্বেগুন যদিও বিভিন্ন ভাবে ভাঁজ দিয়ে তৈরি করা হয়েছে। তবে ভাঁজগুলো বেশ সহজ। যে কেউ সহজেই বানিয়ে নিতে পারবেন বেগুনের অরিগ্যামিটি। আর বেশ কম সময়েও বানানো যায় বেগুনের অরিগ্যামিটি। আর দেখতেও বেশ সুন্দর। বৃন্ত দেয়ার কারনে ্বেগুনটি দেখতে আরো বেশি সুন্দর লাগছিলো। অরিগ্যামিটি বানাতে উপকরণ হিসাবে বেগুনী রং এর কাগজ সাথে আরও কিছু উপকরণ ব্যবহার করেছি । তাহলে চলুন, দেখে নেয়া যাক,বেগুনের অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

o23.jpg

১।বিভিন্ন রং এর কাগজ।
২।গ্লু
৩।কালো, গোলাপী ও সাদা রং এর জেল পেন

বেগুন এর অরিগ্যামি তৈরির ধাপ সমূহ

ধাপ-১

o22.jpg

প্রথমে ১৫ সেঃমিঃ X ১৫ সেঃমিঃ সাইজের এক টুকরো বেগুনী রং এর কাগজ নিয়েছি বেগুন এর অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

o21.jpg

প্রথমে কাগজটিকে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি। ছবিতে দেখানো পদ্ধতি অনুযায়ী।

ধাপ-৩

o20.jpg

ভাঁজটি খুলে নিয়েছি।

ধাপ-৪

o19.jpg

দু'পাশের কোনা মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। যেভাবে ছবিতে দেখানো হয়েছে।

ধাপ-৫

o18.jpg

কাগজ ভাঁজ করার পর যে কোনা তৈরি হয়েছে তা কাগজের ভাঁজ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৬

o17.jpg

o16.jpg

আবারও কাগজের দু'পাশের কোনা মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। সেই সাথে নিচের দিকের কিছু কাগজও ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৭

o15.jpg

o14.jpg

দু'পাশের কোনাগুলো কিছুটা অংশ ভাঁজ করে নিয়েছি বেগুন বানানো শেষ করেছি।

ধাপ-৮

o13.jpg

এবার বেগুনের বৃন্ত বানানোর জন্য ১৫ সেঃমিঃ X ১৫ সেঃমিঃ সাইজের এক টুকরো সবুজ রং এর কাগজ নিয়েছি।

ধাপ-৯

o12.jpg

o1.jpg

সবুজ কাগজটিকে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি। এবং দু'পাশের কোনা মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-১০

o10.jpg

o9.jpg

o8.jpg

o7.jpg

o6.jpg

এবার সবুজ কাগজটিকে পরপর ভাঁজ করে নিয়েছি বৃন্তটি বানিয়ে নিয়েছি।

ধাপ-১১

o5.jpg

o24.jpg

বানানো বেগুনের অরিগ্যামিটি বৃন্তর সাথে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। সেই সাথে দেখতে যাতে সুন্দর লাগে সেজনয বেগুনের চোখ মুখ এঁকে নিয়েছি কালো ও গোলাপী রং এর জেল পেন দিয়ে। ব্যস তৈরি হয়ে গেলো বেগুনের অরিগ্যামিটি।

উপস্থাপন

o25.jpg

o26.jpg

o27.jpg

আশাকরি আজকে আমার বানানো ্বেগুনের এর অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলRedmi Note 5A
তারিখ২৮শে জুন, ২০২৫ইং
লোকেশনঢাকা।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

কাগজের বেগুন দেখতে অনেক সুন্দর হয়েছে আপু। আপনার হাতের কাজ মানেই নতুন কিছু। এই ধরনের হাতের কাজ গুলো দেখতে অনেক ভালো লাগে। অনেক সুন্দর হয়েছে।

 last year 

চেস্টা করি সব সময় নতুন কিছু উপহার দেয়ার। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 last year 

cmc.png

 last year 

xp1.png

xp2.png

xp3.png

xp4.png

 last year 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি বেগুনের অরিগ্যামি তৈরি করেছেন। আপনার হাতে তৈরি করা এতো সুন্দর একটি অরিগ্যামি দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। অরিগ্যামি টি তৈরি করার প্রতিটি ধাপ ধারাবাহিক ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

অরিগ্যামি তৈরির প্রতিতি ধাপ শেয়ার করার চেস্টা করেছি। যাতে যে কেউ বানাতে পারে। ধন্যবাদ ভাইয়া।

 last year 

ভিন্ন ভিন্ন কালারের রঙিন কাগজ ব্যবহার করে আপনি আজকে এত সুন্দর দেখতে অরিগ্যামি তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। ভাঁজে ভাঁজে এভাবে কোনো কিছু তৈরি করলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। অনেক সুন্দর ভাবে আপনি এই অরিগ্যামি তৈরি করে ধাপে ধাপে সবার মাঝে শেয়ার করলেন। এটা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

বিবিন্ন ভাঁজে অরিগ্যামিটি তৈরি করেছি। আর এ ধরনের অরিগ্যামিগুলো দেখতে বেশ সুন্দর হয়।

 last year 

এই ধরনের অরিগ্যামি গুলো তৈরি করার জন্য প্রচুর ধৈর্য লাগে। ধৈর্য নিয়ে এরকম সুন্দর অরিগ্যামি তৈরি করতে হয়। আর ভাঁজে ভাঁজে এই ধরনের অরিগ্যামি গুলো তৈরি করার জন্য অনেক সময়ও লেগে যায়। বিশেষ করে তৈরি করার পর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরাটা একটু বেশি মুশকিল। কারণ ভালোভাবে বলে বোঝানো যায় না। তবুও সুন্দর করে শেয়ার করলেন দেখে ভালো লাগলো।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া অরিগযামি তৈরি করতে বেশ সময় লাগে। তবে করার পর বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।