ডাই পোস্টঃ ক্লে দিয়ে নয়নতারা ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগyesterday

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, বর্ষাকাল । ২৭শে জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

d1.jpg

d2.jpg

বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আজ আমি ক্লে দিয়ে নয়ন তারা ফুল বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। ক্লে দিয়ে এর আগেও অনেক পোস্ট শেয়ার করেছি। ক্লে দিয়ে বানানো জিনিস গুলো দেখতে অনেক সুন্দর হয় , যদি ঠিকভাবে বানানো যায়। তবে বেশ সময় সাপেক্ষ। তবু আমি চেস্টা করেছি সুন্দর করে বানাতে। ।যদিও বানাতে সময় লেগেছে তবে বানানোর পর বেশ সুন্দর লাগছিলো । দেখতে একেবারেই বাস্তবের মতো লাগছিল।নয়নতারা ফুলটি বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি বিভিন্ন রং এর ক্লে সহ আরও কিছু উপকরণ । নয়নতারা ফুলটি আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।

প্রয়োজনীয় উপকরণ

d16.jpg

১। বিভিন্ন রং এর ক্লে
২।ক্লে টুলস
৩।কাঠি

ক্লে দিয়ে নয়নতারা ফুল তৈরির ধাপ সমূহ

ধাপ-১

d15.jpg

d13.jpg

প্রথমে হাল্কা গোলাপী ও ডীপ গোলাপী রং ক্লে একত্রে মিশিয়ে নিয়েছি নয়নতারা ফুলের রঙ্গটি আনার জন্য।

ধাপ - ২

d14.jpg

এবার সেই বল থেকে ছোট ছোট পাঁচটি বল বানিয়ে নিয়েছি ।

ধাপ - ৩

d12.jpg

d11.jpg

হাতের সাহায্যে পাপড়ি বানিয়ে নিয়েছি। একইভাবে পাঁচটি পাপড়ি বানিয়ে নিয়েছি।

ধাপ - ৪

d10.jpg

এবার একটি কাঠিতে সবুজ ক্লে লাগিয়ে নিয়েছি।

ধাপ - ৫

d9.jpg

কাঠির মধ্যে নয়নতারা ফুলের পাপড়ি গুলো পরপর লাগিয়ে নিয়েছি।

ধাপ-৬

d7.jpg

d8.jpg

d6.jpg

এবার গোলাপী ও সবুজ রং এর ক্লে দিয়ে ফুলের কলি বানিয়ে নিয়েছি।

ধাপ-৭

d5.jpg

এবার ফুলের পাশে কলিটি লাগিয়ে দিয়ে নয়নতারা ফুল বানানো শেষ করেছি।

উপস্থাপন

d2.jpg

d3.jpg

d4.jpg

d5.jpg

আশাকরি, আমার আজকে ক্লে দিয়ে বানানো নয়নতারা ফুলটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই পোস্ট
পোস্ট তৈরি@selina 75
তারিখ২৭শে জুন, ২০২৬ ইং
মোবাইলRedmi Note 5A
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png