You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৪৮

in আমার বাংলা ব্লগ3 years ago

পাহাড় সমান ব্যথা বুকে
বছরের পর বছর,
জমাট বেঁধে পাথর হলো
কেউ রাখেনি খবরৃ।

ইচ্ছে নদী বান ডেকে যায়
কোলাহলের ভিড়ে,
নগ্ন মাটি গায়ে মেখে
ফিরি সুখের নীড়ে।

বাণের স্রোতে যায় ভেসে যায়
লুকিয়ে রাখা স্বপ্ন,
অশ্রু জলে সিক্ত হয়ে
নীরবে থাকি মগ্ন।

সমাধির বুকে সবুজ ঘাসে
ভাবনা গুলোর ফুল
ফিরে এসে ফিরে পাবে
নীর্ভাবনার কুল।♥♥