You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৮১

in আমার বাংলা ব্লগlast year

অনুগল্প:-

গতকাল চায়ের দোকানে বন্ধুসহ চা খাচ্ছিলাম। সেই সময় বাইরে তুমুল বৃষ্টি হচ্ছিলো। হঠাৎ লক্ষ করলাম আমার বন্ধুর মনটা বিষন্নতায় ভরা। আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম কিরে কি হয়েছে? সে উত্তরে বললো কি আর হবে এই যে বৃষ্টি হচ্ছে এটাই মূল কারণ! আমি আশ্চর্য হয়ে বললাম বৃষ্টিতো সবার জন্যই মধুময় তোর মন খারাপ কেন? সে বলল এই বৃষ্টির দিনে বউ থাকলে কতই না মজা হতো। আমি বললাম বিয়ে করে ফেল। আমার বন্ধু বলল, বিয়ের কথা গতকাল বলেছিলাম বাসায়, তো আম্মু ঝাটা নিয়ে আমাকে দৌড়ানি দিছে। আমি তো এই কথা শুনে হাসতে হাসতে শেষ 🤣🤣🤣।