কামিনী ফুলের ফটোগ্রাফি 🥰

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো কামিনী ফুলের ফটোগ্রাফি । আশা করছি আপনাদের ভালো লাগবে।

InShot_20250629_145416137.jpg

কিছুদিন থেকে খুবই ব্যাস্ত সময় পার করছি।কিসের জন্য এতো ব্যাস্ততা তা আপনাদের সাথে ভাগ করে নেবো অন্য কোন বর এসেছে আর আমাদের বাড়িতে গিয়েছিলাম। রাতে বাড়িতে খুব সুন্দর মিষ্টি গন্ধ ছড়াচ্ছে। যতোবারই বাড়িতে গেছি ততবারই এরকম মিষ্টি গন্ধ পাই।মিষ্ট গন্ধের সন্ধান করতে গিয়ে দেখি বাড়ির উঠানে কি সুন্দর থোকা থোকা কামিনী ফুল ফুটেছে।

কামিনী ফুল সাদা কালারের হয়ে থাকে। সবুজ ছোট পাতার সাথে সাদা কামিনী ফুলের থোকা দেখতে অসাধারণ সুন্দর লাগে।মন চাইলে গাছ থেকে একটি কামিনী ফুলের থোকা ছিঁড়ে খোঁপায় গুজলে দারুণ লাগবে।

আমার বাড়িতেও কামিনী ফুলের গাছ আছে কিন্তুু এতো সুন্দর থোকা থোকা ফুল ফোটে না।আমার গাছের কামিনী ফুল আকারে বড়ো এবং কম ফুলের থোকা কিন্তুু আমার বাবার বাড়ির গাছে কামিনী ফুল গুলো সাইজে ছোট কিন্তুু বেশ বড়ো বড়ো থোকা থোকা ফুল।

এই কামিনী ফুলের গাছের চারটা আমার মাসি এনে দিয়েছিলেন কোন এক জমিদার বাড়ি থেকে। অসংখ্য ফুল ফোটে গাছে।সারা বছর ফুল ফোটে এই কামিনী ফুল গুলো।আমার মা সকালে কামিনী ফুল তুলে পূজা দেয়।
আমি রাতের কিছু কামিনী ফুলের ফটোগ্রাফি করেছি এবং সকালে করেছি।সারাক্ষণ ভাবি ফটোগ্রাফি করবো কিন্তুু ভুলে যাই তুলতে।ভাবি পরে তুলবো কিন্তুু চলে আসার পর মনে পড়ে তাই যখনি মনে পড়েছে তখনি ফটোগ্রাফি করেছি।

IMG_20250629_145104.jpg

IMG_20250629_145140.jpg

IMG_20250629_145203.jpg

IMG20250628194243.jpg
এই ছিলো আমার আজকের ফটোগ্রাফি কামিনী ফুলের ফটোগ্রাফি।
আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন নতুন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250629_150913.png

IMG_20250629_150904.png

Sort:  
 last year 

কামিনী ফুলের ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। চমৎকার ভাবে ফটোগ্রাফি করেছেন। এই ফুল দেখতে অনেক সুন্দর। চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন আপু।

 last year 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

কামিনী ফুল দেখতে ভীষণ সুন্দর। যদিও আমি বাস্তবে কখনো দেখিনি। আপনার কামিনী ফুলের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। খুব সুন্দর ফুটেছে আপনার বাবার বাড়ির এই কামিনী ফুলগুলো।।

 last year 

সত্যি কামিনী ফুল ভীষণ সুন্দর দেখতে।ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

কামিনী ফুলের এত সুন্দর ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো। অনেক সুন্দর থোকা থোকা ফুল হয়েছে। বেশ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে এবং এত সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে।

 last year 

ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

কামিনী ফুল দেখতে এমনিতেই অনেক সুন্দর। ফুলের সৌন্দর্য দেখতে আমার খুবই ভালো লাগে।আজ আপনি খুব চমৎকার ভাবে কামিনী ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করেছেন আপু। যা দেখে খুবই মুগ্ধ হলাম।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year (edited)

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করেছেন জন্য।

 last year 

ভাইয়া না আপু আমি।আশা করি সংশোধন করে নিবেন।

 last year 

কামিনী ফুল অনেক সুন্দর হয়ে থাকে৷ এই ফুলগুলো আমি অনেক পছন্দ করি৷ এগুলা আমি যখনই দেখতে পাই তখনই এর ফটোগ্রাফিও করার চেষ্টা করি৷ আর আজকে যেভাবে আপনি এত সুন্দরভাবে এই কামিনী ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে যখন আপনি সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে৷

 last year 

আপু কামিনী ফুলগুলো আমার নিজেরও মন চায় নিয়ে মাথায় খোপায় বানতে। আপনি দেখছি চমৎকার কামিনী ফুলের ফটোগ্রাফি করেছেন। আর এই ফুলগুলো সাদা কালারের কারণে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। যাইহোক খুব সুন্দর করে কামিনী ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।