You are viewing a single comment's thread from:

RE: আলু, কুমড়ো এবং পুঁইশাক দিয়ে চিংড়ির মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

শীতের এই পড়ন্ত বিকেলে আশাকরি ভাল আছেন দাদা।আজকের রেসিপি খুব মজার রেসিপি। এই রেসিপি আমি নিজেই করি, খেতে বেশ দারুন লাগে। আপনি পুঁইশাকের ডাটা, মিষ্টি কুমড়া আর আলু দিয়ে রান্না করলেন সাথে চিংড়ি মাছ দিয়ে, খেতে অসাধারণ লাগে।আমি আমার শ্বাশুড়ির কাছ থেকে এই রান্না শিখেছি। কিন্তু আপনি ভেজে নিলেন মাছ আর মিষ্টি কুমড়া, আলু। আমি ভেজে করিনা। ভেজে নেয়ার কারনে এর টেস্ট আরো বেড়ে গেল দাদা। পুঁইশাকের ডাটা,লাউ শাকের ডাটা কিংবা ডাটা এর সবগুলোই আমার ভাল লাগে খেতে। আমি খুব সবজি পছন্দ করি।আপনি রান্নার পর ভাজা জিরার গুড়া ছিটিয়ে দিলেন,তাতে খাবারের স্বাদ আরো বেড়ে গেল।আর এই তরকারিটা মাখা মাখাই ভাল লাগে খেতে।মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য। ধন্যবাদ