You are viewing a single comment's thread from:

RE: ‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৪৮ (Weekly Hangout Report-48)

in আমার বাংলা ব্লগ4 years ago

অনেকেই কবিতা লিখছেন, তাদের স্বাগতম জানাচ্ছি কিন্তু কবিতা লিখতে গিয়ে কবিতার মূল ভাবই যখন হারিয়ে যায় সেটাকে কবিতা মেনে নিতে খুবই কষ্ট হয়।

ভাইয়া আপনার এই কথার সাথে আমি সহমত পোষণ করছি। আসলে কবিতা লেখার মাঝে যেমন আনন্দ আছে তেমনি কোনো একটি সঠিক অর্থ বহন করে। আর কবিতা পড়ে যদি পাঠক সেই অর্থই বুঝতে না পারে তাহলে কবিতা লেখা পুরোপুরি ব্যর্থ হয়ে যায়। আশা করছি সবাই এই বিষয়টি নজরে রেখে এরপর কবিতা পোস্ট করবে। তবে যাই হোক প্রতিবারের মত এবারের হ্যাংআউটেও আমরা সকলে মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছি এবং অনেক গুরুত্বপূর্ণ কথা গুলো জানতে পেরেছি। এই কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, সকল এডমিন ও মডারেটরগনের গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা সকলেই মেনে চলবো এবং নিজেকে আরো ভালো ভাবে উপস্থাপন করার চেষ্টা করবো। আমার কাজে সন্তুষ্ট হয়ে আমাকে পুরস্কৃত করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। সেই সাথে সুন্দর ভাবে হ্যাংআউট রিপোর্ট উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো ভাইয়া। ♥️♥️

Sort:  
 4 years ago 

সহমত পোষণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে যে কোন লেখার ক্ষেত্রে তার স্বকীয়তা বজায় রাখাটা জরুরী, কিন্তু আমরা অনেকেই সেদিকে লক্ষ্য রাখছি না।