দুর্দশা

in আমার বাংলা ব্লগ3 days ago

27169.jpg
source

জ্বর সারতে না সারতেই শারীরিক দুর্বলতা, হালকা কাশি, গলা ও পেটব্যথা এসে হাজির। যতদূর শুনলাম, এগুলো ভাইরাল জ্বরের প্রভাব। যার জ্বর হয়েছে, দ্রুত জ্বর ভালো হলেও এসব সমস্যা বেশ ভালোভাবেই ভোগাচ্ছে।

আমি নিজেও এর ভুক্তভোগী। শুধু আমি বললে ভুল হবে, গিন্নিও একই সমস্যায় ভুগছে। আমাদের জ্বর ভালো হয়ে গেছে দুই-তিন দিন আগেই, তবে শারীরিক দুর্বলতা, কাশি, বমি, মাথা ঘোরা ও পেটব্যথা যেন কোনোভাবেই সারছে না।

যদিও ওষুধ নেওয়া শুরু করেছি, আশা করা যায় দ্রুতই এসব সমস্যা থেকে পরিত্রাণ পাবো। তবে সমস্যাগুলো সত্যিই বেশ ভোগাচ্ছে আমাদের।

ভুলেও চাই না, এই ভাইরাল জ্বরের ভুক্তভোগী আর কেউ হোক। কেননা আশেপাশে দেখছি, যাকেই এই জ্বর ধরছে, তাকেই একদম কাবু বানিয়ে ছাড়ছে। খুবই বাজে অবস্থা।

একটা মানুষ যদি ঠিকভাবে খেতেই না পারে, তার ওপর যদি এসব সমস্যায় ভোগে, তাহলে তার অবস্থা কেমন হতে পারে একবার চিন্তা করে দেখুন। শরীরটা একদম শুকিয়ে শেষ, কোনো রকমে যেন বেঁচে আছি।

কবে যে এই দুর্দশা কাটবে, কে জানে তা! আপাতত সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।