ছ্যাঁচড়ামি

in আমার বাংলা ব্লগ22 hours ago

27216.jpg
source

কি মনে করেন, আপনার আশেপাশে আপনি কি মানুষ দেখেন? হ্যাঁ, এটা সত্য— তারা মানুষসদৃশ। তবে তারা ভিতরে ভিতরে শেষ; বাস্তবে তারা জোড়াতালি দেওয়া কিংবা ছেঁড়াফাটা।

এদের না আছে ব্যক্তিত্ব, না আছে মনুষ্যত্ব।

তাহলে প্রশ্ন আপনি করতেই পারেন, কী আছে এদের? এরা আসলে মোটা দাগে ছ্যাঁচড়া। ছ্যাঁচড়ামি করতে করতে এরা নিজেদের এমন পর্যায়ে নিয়ে গিয়েছে, যেখানে জীবনটা শুধু অনেকটা জোড়াতালি দিয়েই টিকে রেখেছে ।

বুদ্ধিভিত্তিক চিন্তাভাবনা বা সৃজনশীল কাজকর্মের প্রতি দারুণ অনীহা, শুধু সবাই তোষামোদ করাতে ব্যস্ত।
মাঝে মাঝে ভাবি, কেমন একটা জেনারেশন তৈরি হচ্ছে!

এদের সামনে ভবিষ্যৎ কী? খুব সস্তায়, অল্পতেই নিজেকে শেষ করে ফেলে; অস্তিত্ব বিকিয়ে দেওয়া থেকে শুরু করে নিজেকে দাস বানিয়ে রাখা।

ভেবেছিলাম পরিবর্তন হবে, তা আর হলো কই! সব দেখি জগাখিচুড়ি।

এই তালিমারা কপাল, ফাটাছেঁড়া ব্যক্তিত্ব— এসব দিয়ে আর যাই হোক, সামনে এগিয়ে যাওয়া বেশ কষ্টসাধ্য।

কর্মহীন জীবন কখনোই কাউকে বেশি দূরে এগিয়ে নিয়ে যায়নি, কিংবা যাবেও না।

সুতরাং ছ্যাঁচড়ামি বাদ দেন, কাজ করে খান।