ট্রাজেডি
একাধিক মিডিয়া ট্রায়ালের মাধ্যমে কখনো সত্যকে মিথ্যা কিংবা মিথ্যাকে সত্য বানানো যায়। এমনকি চাইলে সত্যকে গায়েব করেও ফেলা যায়।
বিগত ২০১৩ সালে শাপলা চত্বরে একটি ট্র্যাজেডি ঘটেছিল। যা সর্বস্তরের মানুষজন জেনেছিল ; তবে পুরোপুরি সত্যটা সেই সময় প্রকাশ হয়নি। আলামত সব গায়েব করে দেওয়া হয়েছিল।
যেখানে অসংখ্য মানুষের লাশ খুঁজেই পাওয়া যায় নি , সেখান থেকে একটি পূর্ণাঙ্গ মিডিয়া চ্যানেলকে গায়েব করে দেওয়া তো কোনো বিষয়ই না।
তাছাড়া কত রকম নাটক যে সাজানো হয়েছিল, তার কোনো হিসাব নেই।
সে সময় সংসদে জঘন্য ভাষায় মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল—তা হয়তো অনেকেই জানেন, কিংবা জানেন না। আচ্ছা, তারপরও আপনাদের মনে করিয়ে দেওয়ার সুবিধার্থে সেসময়ের দু-একটি সংলাপ নিচে লিখলাম—
“শরীরে লাল রং মেখে রাস্তায় শুয়ে ছিল, পুলিশ এসে ডাকাতেই লাশ উঠে দৌড় দিল।”
বুঝলেন, এই ছিল সেই সময় সংসদের আলোচনার বিষয়বস্তু!!
বিঃদ্রঃ ২০১৩ সালে কিন্তু এআই আবিষ্কার হয়নি। নইলে তো এতক্ষণে সেদিনের যে অল্পস্বল্প ভিডিও থেকে গিয়েছিল, সেটাকে এআই বলে চালিয়ে দেওয়া হতো।
কী একটা অবস্থা, তাই না! এই সাধারণ মানুষগুলো প্রতিনিয়তই বলির পাঁঠা।