You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৯

in আমার বাংলা ব্লগ3 years ago

স্বপ্ন যখন দেখে মানুষ
ঘুম পাড়ানির বেশে,,
অনেক সময় বাস্তবে তা
কান্না হয়ে আসে।
মনে আঁকা স্বপ্ন যখন
ভাঙ্গে কাচের মতো,
যুগ যুগান্তর কষ্ট দেয়
সেই হৃদয়ের ক্ষত।
অশ্রুভেজা হাসিতে যখন
জাগবে জনে জনে
একটুখানি স্বপ্ন আশা
সুখ এনে দেয় মনে।

স্বপ্ন ভাঙ্গার ভীষন দিনে
তীব্র ব্যাথা জাগে মনে
আশায় বাধা বুক ফুটো
হয় নিরাশার তীক্ষ্ণ বাণে

তবু স্বপ্ন দেখতে হবে
আশায় বুক বাধতে হবে
দূর করে নিরাশা
দুঃখে আন্ধার এই দুনিয়ায়
আশাই একমাত্র ভরসা।

Sort:  
 3 years ago 

কবিতায় বাস্তবতাও ফুটিয়ে তুলেছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া