অভিযোগ নয় সমাধান খোঁজার মানসিকতা দরকার!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা অনেক সময় জীবনের ছোট বা বড় সমস্যার মুখোমুখি হয়ে শুধু অভিযোগ করেই সময় নষ্ট করি। কেন আমার জীবনে এমন হলো, কেন অন্যদের মতো সহজ জীবন পেলাম না এমন অভিযোগে ডুবে থাকি। কিন্তু সত্যি হলো অভিযোগ করে কোনো সমস্যার সমাধান হয় না, সমস্যাকে আরও বড় মনে হয়। তাই প্রয়োজন অভিযোগ নয়, বরং সমাধান খোঁজার মানসিকতা তৈরি করা।অভিযোগ আমাদের নেতিবাচক করে তোলে। সবকিছুর জন্য যদি আমরা শুধু পরিস্থিতিকে দোষ দিই, তাহলে নিজের ভেতরের শক্তি ও সাহস খুঁজে পাওয়া সম্ভব হয় না। উদাহরণ হিসেবে বলা যায়, একজন ছাত্র পরীক্ষায় ভালো করতে না পারলে যদি শুধু শিক্ষক, প্রশ্নপত্র বা পরিবেশকে দোষ দিতে থাকে, তবে তার উন্নতি হবে না। কিন্তু যদি সে নিজের দুর্বল দিক খুঁজে বের করে এবং সমাধানের চেষ্টা করে, তবে পরের বার সে ভালো ফল করতে পারবে।

সমাধান খোঁজার মানসিকতা মানুষকে সক্রিয় ও আত্মবিশ্বাসী করে তোলে। জীবনে যত সমস্যাই আসুক না কেন, যদি আমরা ভাবতে শিখি যে এটার সমাধান কীভাবে সম্ভব।তখন হতাশা কাটিয়ে এগিয়ে যাওয়া সহজ হয়। এই মানসিকতা শুধু ব্যক্তিগত জীবনে নয়, সমাজ ও কর্মক্ষেত্রেও বড় পরিবর্তন আনে। অভিযোগ করলে পরিবেশ বিষাক্ত হয় আর সমাধান খোঁজার চেষ্টা করলে সবাই একসাথে ইতিবাচকভাবে কাজ করতে পারে আর তাছাড়া অভিযোগ করার অভ্যাস আসলে সময়ের অপচয়। আমরা যত সময় অভিযোগে ব্যয় করি, সেই সময় যদি পরিকল্পনা বা পরিশ্রমে লাগাই, তাহলে হয়তো অনেক সমস্যাই দূর হয়ে যেত। পৃথিবীর সফল মানুষদের গল্পে দেখা যায় তারা সমস্যার ভেতর থেকেও সমাধানের পথ খুঁজেছেন, কখনো অভিযোগে আটকে থাকেননি।

জীবন সবসময় আমাদের ইচ্ছে মতো চলবে না। সমস্যার মুখোমুখি হবই, ব্যর্থতার সাথেও লড়তে হবে। কিন্তু তখন অভিযোগ করে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আসল সাহস হলো সমাধান খোঁজা এবং ইতিবাচকভাবে এগিয়ে যাওয়া। অভিযোগ মানুষকে দুর্বল করে, আর সমাধান খোঁজার মানসিকতা মানুষকে শক্তিশালী করে তোলে। তাই জীবনে অভিযোগ নয়, সমাধান খোঁজার মানসিকতাই আমাদের সত্যিকারের সাফল্যের পথ তৈরি করে।

ABB.gif