আবেগের কোন মূল্য নেই
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আবেগ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
একটা জিনিস আপনি মনে রাখবেন যে এই পৃথিবীতে বর্তমান সময়ে আবেগের কোন মূল্য নেই। অর্থাৎ আপনি যদি আবেগ নিয়ে কোন ধরনের কথা বলেন তাহলে কোন মানুষ আপনার কোন মূল্য দেবে না এবং আপনি সবসময় আপনার নিজের মতো করে থাকার চেষ্টা করবেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা জিনিস আবেগ দিয়ে নয় বরং বাস্তবতা দিয়ে মূল্যায়ন করা উচিত এবং সেই জিনিসগুলো কি করে সমাধান করা যায় সেই চেষ্টা করা উচিত। আসলে আমরা যদি আবেগের মূল্য না পাই তাহলে আমাদেরকে সেই ক্ষেত্রে অনেক বেশি কঠোর হয়ে জীবনে সামনের দিকে এগিয়ে চলার জন্য চেষ্টা করতে হবে এবং জীবনে বড় হয়ে সেই মানুষগুলোকে দেখিয়ে দিতে হবে।
আসলে এই পৃথিবীতে আপনি যদি ভালো একটা জায়গায় অবস্থান করতে না পারেন তাহলে কেউ কখনো আপনার আবেগের মূল্য দেবেনা এবং সবাই আপনাকে সঠিকভাবে গ্রহণ করতে পারবে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি মানুষের আবেগের মূল্য দিয়ে মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারি এবং মানুষের জীবন থেকে তাদের সমস্যা গুলো দূর করার জন্য চেষ্টা করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের এই জীবনের মূল লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে পরিচালনা করতে পারব। এজন্য সর্বপ্রথম আমাদের আবেগের থেকে বের হয়ে এসে বাস্তবতার মধ্যে প্রবেশ করা উচিত।
কেননা এই পৃথিবীতে বাস্তবতার ক্ষেত্রে আবেগের কোন মূল্য নেই এবং সবাই বাস্তব জিনিস নিয়ে চিন্তাভাবনা করে এবং বাস্তব জিনিসটাকে বিশ্বাস করে তারা সব সময় সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সবাই মিলেমিশে একসাথে একটা সুন্দর সমাজ গঠন করতেছে এবং প্রত্যেক মানুষের সঠিক মূল্যায়ন করতে পারি তাহলে সেই সমাজের মধ্যে আর কোন ধরনের বিশৃঙ্খলা তার সৃষ্টি হবে না এবং সবাই মিলেমিশে এক জায়গায় বসবাস করতে চেষ্টা করবে। এজন্য সব সময় আমাদের মনে রাখতে হবে যে যা কিছু হয়ে যাক না কেন আমরা কখনো কোন কিছুর বিনিময়ে খারাপ কাজের মধ্যে থাকার চেষ্টা করব না।
আসলে আমরা যদি বিভিন্ন ধরনের খারাপ কাজ করতে থাকি তাহলে মানুষ আমাদেরকে কখনো পছন্দ করবে না এবং আমাদের এই খারাপ কাজের জন্য তারা সবসময় আমাদেরকে দূরে ঠেলে দেবে। আসলে মানুষের মধ্যে যদি দয়া মায়া এবং ভালোবাসা থাকে তাহলে তার ভিতরে আবেগ কাজ করবে এবং সেই মানুষটা সবসময় অন্য মানুষের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করবে। আসলে এই পৃথিবীতে মানুষের মধ্যে যদি আবেগ না থাকে তাহলে মানুষ অনেকটা শক্ত প্রকৃতির হয়ে যায় এবং তাদের মধ্যে ভালোবাসা বলতে আর কোন কিছু থাকে না। এজন্য নিজেদের আবেগ জাগ্রত করে অন্যের উপকার করতে হবে এবং অন্যের পাশে দাঁড়াতে হবে। আর এভাবে আমরা মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে পারব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
