ভবিষ্যৎ পরিকল্পনা হোক বাস্তবসম্মত!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের প্রত্যেকেরই জীবনে ভবিষ্যৎ নিয়ে নানা স্বপ্ন আর লক্ষ্য থাকে।কেউ ভালো ক্যারিয়ার চায়,কেউ সুখী পরিবার গড়তে চায় আবার কেউ সমাজের জন্য কিছু করতে চায়। এই লক্ষ্য পূরণের জন্যই আমরা পরিকল্পনা করি। কিন্তু সমস্যা তখনই তৈরি হয় যখন আমাদের পরিকল্পনা বাস্তবতার সঙ্গে মেলে না। অযৌক্তিক বা অতিরিক্ত উচ্চাভিলাষী পরিকল্পনা অনেক সময় হতাশার কারণ হয়ে দাঁড়ায়। তাই ভবিষ্যৎ পরিকল্পনা সবসময় বাস্তবসম্মত হওয়াই উচিত।বাস্তবসম্মত পরিকল্পনা বলতে বোঝায় এমন একটি পরিকল্পনা যা আমাদের সামর্থ্য,পরিস্থিতি আর সময়ের সঙ্গে মিল রেখে তৈরি করা। একজন স্টুডেন্ট যদি একদিনেই সব বিষয় মুখস্থ করার পরিকল্পনা করে,তা কখনোই সম্ভব নয়। ধাপে ধাপে সময় ভাগ করে পড়ার পরিকল্পনাই তার জন্য কার্যকর হবে। একইভাবে জীবনের বড় লক্ষ্য পূরণের ক্ষেত্রেও ধৈর্য ও সময়ের সঠিক ব্যবহার জরুরি।

অনেকে স্বপ্ন দেখে বড় ব্যবসায়ী হবে বা নামকরা কোনো প্রতিষ্ঠানে কাজ করবে। স্বপ্ন দেখাটা খারাপ নয়,স্বপ্ন মানুষকে এগিয়ে নিয়ে যায়।কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন যথাযথ পরিশ্রম,ধৈর্য আর দক্ষতা অর্জনের প্রচেষ্টা।বাস্তবসম্মত পরিকল্পনা ছাড়া এসব অর্জন করা সম্ভব নয়।শুধু ইচ্ছা করলেই সাফল্য আসে না ইচ্ছার সঙ্গে সঠিক পরিকল্পনা আর কাজের সমন্বয় থাকতে হয়।বাস্তবসম্মত পরিকল্পনা জীবনে ভারসাম্য বজায় রাখে। এতে আমরা হতাশ হই না,অতিরিক্ত চাপের মুখেও পড়ি না। বরং এক ধাপ এক ধাপ এগিয়ে গিয়ে নিজের লক্ষ্য পূরণ করতে পারি। এর ফলে আত্মবিশ্বাসও বাড়ে।কিন্তু আমাদের মনে রাখতে হবে, বাস্তবসম্মত পরিকল্পনা মানেই ছোট স্বপ্ন দেখা নয়। বড় স্বপ্ন দেখাই উচিত,কিন্তু সেই স্বপ্ন পূরণের পথটা হতে হবে বাস্তবতার ভিত্তিতে।আসলে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যেন কেবল কাগজে কলমে সীমাবদ্ধ না থাকে,এমন হয় যা বাস্তবেও কার্যকর করা সম্ভব। কারণ স্বপ্ন তখনই সুন্দর যখন তা পূরণের সম্ভাবনা থাকে আর সম্ভাবনা তৈরি হয় বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে।

ABB.gif