বাংলার মন্দিরে টেরাকোটার নকশা

ChatGPT Image Feb 28, 2026, 12_31_09 PM.png

Image Created by OpenAI

বাংলার মাটির সঙ্গে টেরাকোটার সম্পর্ক বহু প্রাচীন সময়ের থেকে। আমাদের নদীমাতৃক এই ভূখণ্ডে পাথরের অভাব থাকলেও ছিল উর্বর লালচে মাটি। সেই মাটিকেই শিল্পীরা রূপ দিয়েছেন অপূর্ব শিল্পকর্মে, যা আজও বাংলার ঐতিহ্যকে বহন করে চলেছে। একমাত্র লাল মাটি দিয়েই বিভিন্ন টেরাকোটা শিল্পের আসল রূপ দেওয়া যায়।বাংলার গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা টেরাকোটার মন্দিরগুলো শুধু ধর্মীয় স্থাপনা নয়, এগুলো আমাদের ইতিহাস ও শিল্পকলার এক অনন্য উদাহরন। টেরাকোটা শব্দটির অর্থ হলো 'পোড়া মাটি’। বাংলায় এই শিল্পের উত্থান হয়েছিলো ১৯শ শতাব্দীর দিকে। বিশেষ করে মল্লভূমের রাজাদের পৃষ্ঠপোষকতায় টেরাকোটার শিল্প অসাধারণ বিকাশ লাভ করেছিল।

টেরাকোটা শিল্প আসলে বাংলার শিল্পের মধ্যে বা ঐতিহ্যগত দিক থেকে সব থেকে সেরা শিল্প। এই টেরাকোটার সবথেকে উল্লেখযোগ্য স্থান হলো বিষ্ণুপুর। এখানে অবস্থিত অসংখ্য টেরাকোটা মন্দির আজও শিল্পপ্রেমীদের মুগ্ধ করে। মল্লরাজাদের সময়ে নির্মিত এই মন্দিরগুলোর গায়ে খোদাই করা বিভিন্ন পৌরাণিক কাহিনি, যুদ্ধের দৃশ্য, সামাজিক জীবন ও লোকজ সংস্কৃতির চিত্র আজও একই ধারায়ঐতিহ্য বহন করে চলেছে। বাংলার টেরাকোটা শিল্পের শ্রেষ্ঠ নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হলো- রসমান্চ, জোর বাংলা মন্দির, শ্যাম রায় মন্দির ইত্যাদি। তখনকার সময় বাংলায় পাথরের অভাব ছিল, তাই সহজলভ্য মাটিকেই শিল্পীরা ব্যবহার করতো। মাটির ইট পুড়িয়ে তার উপর সূক্ষ্ম নকশা খোদাই করে তৈরি হতো এই শিল্পকর্ম। এটি তুলনামূলক সস্তা, টেকসই এবং নান্দনিক ছিল। আর এইজন্যই টেরাকোটা এত জনপ্রিয় ছিল।