"শয়তানের নিঃশ্বাস" এখন লন্ডনে
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
"শয়তানের নিঃশ্বাস" নামটি শুনলেই শরীরটা কেমন যেন কেপে উঠে।এর আগে নিউজে দেখেছিলাম বাংলাদেশে পাউডারের মতো কি যেন ব্যবহার করে মানুষের কাছ থেকে সবকিছু হাতিয়ে নিয়ে যায়।কি এক অভিনব কায়দায় এই পাউডার গুলো নিঃশ্বাসের মাধ্যমে শরীরে ছড়িয়ে দেওয়া হয়।আর যখনই নিঃশ্বাসের মাধ্যমে এই পাউডার শরীরের ঢুকে যায় তখনই কারও কোন জ্ঞান থাকে না। ওই ছিনতাইকারীরা যা যা বলবে সহজ সরল ভাবে সে ঠিক তাই করবে কোন প্রতিবাদ করবে না।দুঃখের বিষয় হচ্ছে লন্ডনে এখন এই পদ্ধতিতে ছিনতাই কারীরা টাকা-পয়সা, সোনা গহনা সবকিছু ছিনিয়ে নিচ্ছে। কিছুদিন আগে বাংলাদেশী এক মহিলার কাছ থেকে প্রায় ৮ ভরির মতো সোনা ছিনতাই করে নিয়ে গিয়েছে।তার নাকের কাছে এই পাউডার ধরে। এরপর সে সব কিছুই তাদের হাতে তুলে দেয়।এরপর গতকাল আবার ফেসবুকে দেখলাম বাঙালি একজন মানি এক্সচেঞ্জকারীর শপ থেকে আট হাজার পাউন্ড নিয়ে গেল।জানা গিয়েছে যারা এই কাজটি করেছে তারা ইউরোপিয়ান।প্রথমে তারা কিছু ইউরো লোকটির কাছে দেয় মানি এক্সচেঞ্জ করার জন্য।সাথে কিছু কয়েন লোকটির কাছে দেয়।আর ওই কয়েনেই পাউডার মাখানো ছিল।আর তাতেই ঘটে গেল দুর্ঘটনা।
এরপর ছিনতাই কারীরা লোকটিকে যেভাবে পাউন্ড গুলো দিতে বলছিল লোকটি ঠিক সেভাবে তার কাছে থাকা সকল পাউন্ড গুলো তাদের হাতে তুলে দিল।স্বেচ্ছায় সে সবকিছুই তাদের কাছে তুলে দিল। তার কাছে মোট আট হাজার পাউন্ড ছিল, সে সবগুলোই তাদেরকে দিয়ে দিল।এরপর যখন লোকটির জ্ঞান পুরোপুরি ফিরে এলো তখন সে দেখতে পেল কোন টাকা পয়সা তার কাছে নেই। যে ইউরোগুলো তারা দিয়েছিল, এছাড়া যে পাউডার মাখানো কয়েন গুলোও দিয়েছিল সব কিছুই তারা নিয়ে গিয়েছিল।চিন্তা করা যায় কি এক অভিনব কায়দায় সবকিছু ছিনতাইকারীদের হাতে চলে যাচ্ছে।স্বেচ্ছায় তার কাছে কোথায় কি আছে সব কিছুই স্বাভাবিকভাবে দিয়ে দিচ্ছে।
দুটি ঘটনা ঘটেছে, আর এই ঘটনা দুটি বাংলাদেশিদের সাথে ঘটেছে। কি এক আতঙ্ক শুরু হয়ে গিয়েছে। শুনেছি তারা এই পাউডার তৈরি করে ধুতুরা ফুল থেকে। ওই ফুলগুলো শুকিয়ে তারা পাউডার তৈরি করে যা শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত।আর ওই ধুতুরা ফুলতো এমনিতেই অনেক বিষাক্ত থাকে।আর ওই বিষাক্ত জিনিসকেই তারা এভাবে কাজে লাগাচ্ছে। যাইহোক এগুলো আসলেই আতঙ্কের কারণ।সকলকে খুব কেয়ারফুল থাকতে হবে।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR




খুবই দুঃখজনক ঘটনা।এ ধরনের ঘটনা বাংলাদেশে হচ্ছে শুনেছি।এখন আবার বাংলাদেশের বাইরেও হচ্ছে। সত্যি ই আমরা দিন দিন অসহায় হয়ে যাচ্ছি সব দিক দিয়েই।মানুষ মানুষের বড় শত্রু।তাই সাবধানে থাকতে হবে সবাই কে।