You are viewing a single comment's thread from:

RE: টেলিভিশন - শৈশবের স্মৃতি।

in আমার বাংলা ব্লগ4 years ago

ছোটবেলার সব স্মৃতি গুলো একবারে মনে করিয়ে দিলেন ভাইয়া। আগেকার দিনে একটা চ্যানেল থাকলেও সেই চ্যানেল দেখার যে কি আনন্দ ছিল তা এখনকার দিনে হাজার চ্যানেলের মাঝেও খুঁজে পাওয়া সম্ভব নয়। আগে যখন গ্রামের বাড়িতে যেতাম তখন দেখা যেত যে শুক্র শনিবার সিনেমা দেখার সময় পুরো রুম ভর্তি হয়ে যেত। পা ফেলার জায়গা থাকতো না। আপনার মতো আলিফ লায়লা মিনা কার্টুন আমারও পছন্দের ছিল । যদি দূরে কোথাও মিনা কার্টুনের গান শুনতাম তখন দৌড়ে বাসায় এসে টিভি চালিয়ে দেখতাম যে মিনা কার্টুন শেষ হয়ে গিয়েছে। আসলে সেই সব স্মৃতি বলে শেষ করা সম্ভব নয়।