You are viewing a single comment's thread from:

RE: মেয়েদের সাথে কিছু এক্টিভিটিস পর্ব: ১

in আমার বাংলা ব্লগ2 years ago

বাচ্চারা বাসায় থাকা মানেই সারাদিন মোবাইল নিয়ে বসে থাকা। তবে এর পাশাপাশি আমরা যদি তাদের একটু সময় দেই তাহলে কিন্তু তারা এই অভ্যাস গুলো থেকে বিরত থাকে। আপনি খুব ভালো কাজ করেছেন ছুটির দিনে মেয়ে দুটোকে এভাবে কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে দিয়ে। এতে তারা যেমন আনন্দ পাবে তেমনি ছুটির সময়টাও খুব ভালো ভাবে কেটে যাবে। আপনার বড় মেয়ের এক্টিভিটিস দেখে খুব ভালো লাগলো। ফুলটা কিন্তু বেশ চমৎকার হয়েছে। এখন ছোট মেয়ের এক্টিভিটিস দেখার অপেক্ষায় রইলাম। আপু আপনার মেয়েদের জন্য অনেক ভালোবাসা ও দোয়া রইল।