অরিগ্যামি : প্রজাপতির বুকমার্ক তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

IMG20250302174059.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি প্রজাপতির বুকমার্ক তৈরি।

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের বুকমার্ক এর আগে আমি তৈরি করেছিলাম। তবে কখনো প্রজাপতি বুকমার্ক তৈরি করা হয়নি। এজন্য ভাবতেছিলাম প্রজাপতি বুকমার্ক তৈরি করবো। আমার কাছে একটা বেশ ভালো লেগেছিল। আসলে রঙিন কাগজ দিয়ে ইতিমধ্যে অনেক জিনিসপত্র তৈরি করা হয়েছে। তার জন্য নতুন কিছু তৈরি করতে অনেক বেশি খুঁজতে হয়। কিন্তু তারপরেও চেষ্টা করি কিছু না কিছু তৈরি করার জন্য। আমার কাছে এই প্রজাপতির অরিগ্যমি গুলো বেশ ভালো লেগেছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG20250302174056.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG-20240502-WA0014.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটা কাগজ নিয়ে নিলাম। কাগজটা তো লম্বা আকৃতির নিলাম। এরপর মাঝখানে একটা ভাঁজ করে নিলাম।

IMG_20250302_215830.jpg

ধাপ - ২ :

এরপর আমি মাঝখানে কোন করে দুই দিক থেকে ভাজ করে নিলাম। এই অংশগুলোকে ভেতরের দিকে ঢুকিয়ে নিলাম।

IMG_20250302_215846.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি কাগজটাকে অন্যপাশ করে উপরের অংশটা থেকে ভাঁজ করে নিলাম।

IMG_20250302_215903.jpg

ধাপ - ৪ :

এরপর এই ভাঁজ করা অংশটা ভেতরের দিকে ঢুকিয়ে নিলাম।

IMG_20250302_215916.jpg

ধাপ - ৫ :

এরপর দুই দিক থেকে অংশগুলোকে নিচের দিকে নামিয়ে সমান করে ভাজ করে নিলাম। এভাবে প্রজাপতি অরিগ্যামি তৈরি হয়ে গেল। একই রকম ভাবে আমি আরো দুইটা তৈরি করে নিলাম।

IMG_20250302_215928.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG20250302174042.jpg

IMG20250302174104.jpg

IMG20250302174054.jpg

IMG20250302174050.jpg

IMG20250302174056.jpg

IMG20250302174059.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 last year 

Screenshot_2025-03-01-09-45-32-39_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-03-01-09-43-43-99_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

এর আগেও আপনার তৈরি করা বেশ কয়েকটি বুক মার্ক দেখেছিলাম। তবে রঙিন কাগজ দিয়ে তৈরি করা আজকেই প্রথম প্রজাপতির বুকমার্ক দেখলাম। খুবই সুন্দর করে তৈরি করেছেন। আসলে এরকম অরিগামী গুলি তৈরি করার ক্ষেত্রে ভাজ দেওয়ার বিষয়ে খুবই সচেতন থাকতে হয়। বোঝাই যাচ্ছে সেইদিক থেকে আপনি এই বিষয়ে বেশ এক্সপার্ট। তাই আশা করছি আগামীতেও আমাদের মাঝে এরকম বিভিন্ন অরিগামি গুলি শেয়ার করবেন।

 last year 

আমি মাঝেমধ্যেই এরকম সুন্দর সুন্দর বুকমার্ক তৈরি করে থাকি।

 last year 

বুকমার্ক আমরা যারা বই পড়ি তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপু আপনি বেশ দারুন প্রজাপতির ডিজাইনে বুকমার্কটি তৈরি করেছেন। দেখতে বেশ কিউট লাগছে বুকমার্কটি। বুকমার্কটি তৈরি করার প্রতিটি ধাপ বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন আপু আপনি আমাদের মাঝে। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

এত সুন্দর দেখতে বুকমার্ক তৈরি করতে পেরে খুব ভালো লেগেছে।

 last year 

প্রজাপতির বুক মার্ক তৈরি অসম্ভব সুন্দর ছিল। কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করার মধ্যে আলাদা একটা মজা রয়েছে। যেটা আপনি খুব সুন্দর করে তৈরি করে দেখালেন অনেক ভালো লাগলো দেখে। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

চেষ্টা করেছি বুকমার্ক গুলো সুন্দর করে তৈরি করার জন্য।

 last year (edited)

রঙিন কাগজ ব্যবহার করে দারুন অরিগ্যামি তৈরি করেছেন আপু। প্রজাপতি দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার তৈরি করা তিনটি প্রজাপতি দেখতে অসম্ভব ভালো লাগছে। প্রজাপতি তৈরীর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 last year 

প্রজাপতি তৈরির সব গুলো ধাপ সুন্দর করে শেয়ার করতে পেরে ভালো লেগেছে।

 last year 

রঙিন কাগজ দিয়ে এমন সুন্দর অরিগামি তৈরি করেছেন, দেখে মুগ্ধ হলাম। প্রজাপতিগুলো এত নিখুঁত আর সুন্দর যে একবার দেখলেই মন ভালো হয়ে যায়। প্রতিটি ধাপ স্পষ্টভাবে উপস্থাপন করেছেন, যা নতুনদের জন্য অনেক সাহায্য করবে। দারুণ শিল্পকর্ম, ধন্যবাদ আপু!

 last year 

আমার অরিগ্যামি দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো।

 last year 

প্রথমে দেখে ভেবেছিলাম আপনি প্রজাপতির অরিগামি তৈরি করেছেন। এখন দেখছি বুকমার্ক তৈরি করেছেন। প্রজাপতির শেপে বুকমার্ক দেখতে দারুন লাগছে। এগুলো বইয়ের মধ্যে রাখলে খুব সুন্দর লাগবে দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা বুকমার্ক তৈরি করে শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ এটা ঠিক বলেছেন এগুলো বইয়ের মধ্যে রাখলে দেখতে অনেক সুন্দর লাগবে।

 last year 

কাগজ ভাঁজ করে অরিগামি আর্টের মাধ্যমে দুর্দান্ত সুন্দর কয়েকটি প্রজাপতি নির্মাণ করেছেন। প্রজাপতিগুলি দেখে কিন্তু একদম আসল প্রজাপতির মতই লাগছিল। প্রজাপতি গুলি শুধুমাত্র ডানা মেলে উড়ে যাওয়া বাকি। এত সুন্দর আর্ট তৈরি করে শেয়ার করবার জন্য ধন্যবাদ।

 last year 

প্রজাপতি গুলো দেখতে আসল লাগছিল শুনে ভালো লাগলো।