অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে তৈরি উড়োজাহাজ।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20250123-WA0040.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে তৈরি উড়োজাহাজ।

আজকে চলে আসলাম রঙিন কাগজ দিয়ে উড়োজাহাজ তৈরি করে দেখাতে। এর আগেও আমি অন্য একটা পদ্ধতিতে উড়োজাহাজ তৈরি করেছিলাম। তবে আজকে চলে আসলাম নতুন এবং ভিন্ন একটা পদ্ধতিতে উড়োজাহাজ তৈরি করতে। আসলে এগুলো দেখতে আমার কাছে বেশ দারুন লাগে। বিশেষ করে ছোট বাচ্চারা এই ধরনের খেলনা গুলো পেলে খুবই খুশি হয়ে যায়। এইতো আমি উড়োজাহাজগুলো তৈরি করে ফটোগ্রাফি করার সাথে সাথেই মেয়েটা নিয়ে গেলো। এখন বুঝতে পারে তাই জন্য জিজ্ঞেস করা ছবি তুলেছি কিনা। কারণ ছবি তুললেই সে নিয়ে যেতে পারবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20250123-WA0039.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি

IMG-20240502-WA0014.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপরে আমি উপরের অংশে কোনা করে দুই দিক থেকে ভাঁজ করে নিলাম।

IMG-20250123-WA0011.jpg

ধাপ - ২ :

এরপরে আমি আবারো দুই পাশ থেকে আরও একটা ভাঁজ দিয়ে দিলাম।

IMG-20250123-WA0012.jpg

ধাপ - ৩ :

এরপর আমি উপরের অংশটাতে নিচের দিকে ভাঁজ করে নিলাম। অপর পাশে উপরের দিকে দুইটা কোনা ভাঁজ করে নিলাম।

IMG-20250123-WA0013.jpg

ধাপ - ৪ :

এরপর আবারো ওই অংশটাকে মাঝখানের অংশে একটা ভাঁজ করে নিলাম।

IMG-20250123-WA0014.jpg

ধাপ - ৫ :

এরপর দুই দিকের কোণার অংশে একটু চিকন একটা অংশ দিয়ে দিলাম।

IMG-20250123-WA0015.jpg

ধাপ - ৬ :

এরপর মাঝখানের অংশে রেখে দুই পাশ থেকে আবারও ভাঁজ করে নিলাম।

IMG-20250123-WA0016.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20250123-WA0039.jpg

IMG-20250123-WA0040.jpg

IMG-20250123-WA0038.jpg

IMG-20250123-WA0037.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Screenshot_2025-01-31-10-27-42-23_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-01-31-10-25-55-52_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 2 years ago 

আপু দুর্দান্ত দুটি রঙিন কাগজের উড়োজাহাজ দেখে বেশ ভালো লেগেছে। আপনি ঠিক বলেছেন। এ ধরনের খেলনা গুলো পেলে সব বাচ্চারাই অনেক খুশি হয়। তবে এটা ভেবে আরো ভালো লাগলো যে, আপনার মেয়ে মাশাল্লাহ বুঝে গেছে যে, এটা আপনি গুরুত্বপূর্ণ কাজের জন্য বানিয়েছেন। আপনার উড়োজাহাজ দুটি সত্যিই চমৎকার হয়েছে।

 2 years ago 

আমার তৈরি করা উড়োজাহাজ দুইটা চমৎকার হয়েছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে উড়োজাহাজ তৈরি করেছেন দেখতে বেশ ভালোই লাগছে। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে উড়োজাহাজ তৈরি করেছেন। আপনার পোস্টটি দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ অনেক ধৈর্য ধরে এই উড়োজাহাজ গুলো তৈরি করা লেগেছে।

 2 years ago 

কাগজ ভাজ করে করে অরিগামির মাধ্যমে দারুন সুন্দর দুটি যুদ্ধ বিমান বানিয়ে ফেলেছেন। শুধুমাত্র যুদ্ধবিমান গুলি এখন উড়ে যাওয়ার অপেক্ষা। মনে হচ্ছে কোথাও গিয়ে বোম মেরে চলে আসবে দুর্দান্ত সুন্দর দেখতে লাগছে বিমান গুলি। আপনার তৈরি করা এই অরিগামি বিমানগুলি দেখে খুব ভালো লাগলো।

 2 years ago 

আমার তৈরি করা উড়োজাহাজ গুলো দুর্দান্ত লাগছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

ঠিক বলেছেন আপু ছোট বাচ্চারা এ ধরনের খেলনা পেলে অনেক খুশি হয় । আসলেই উড়োজাহাজটি অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপু শুভকামনা রইল।

 2 years ago 

হ্যাঁ বাচ্চারা এরকম খেলনা গুলো পেলে অনেক বেশি খুশি হয়ে যায়।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি উড়োজাহাজ অরিগামি পোস্টটি দেখতে জাস্ট অসাধারণ লাগছে আপু।এই অরিগামি গুলো তৈরি করতে বেশ সময়ের দরকার হয়। আপু আপনি অনেকটা সময় নিয়ে পোস্টটি রেডি করে আমাদের মাঝে স্টেপ বাই স্টেপ উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনারাও চাইলে এই উড়োজাহাজ তৈরি করতে পারেন। আমি সুন্দর করে শেয়ার করার চেষ্টা করলাম।

 2 years ago 

এই ধরনের অরিগ্যামি গুলো তৈরি করার জন্য প্রচুর ধৈর্য লাগে। ধৈর্য নিয়ে এরকম সুন্দর অরিগ্যামি তৈরি করতে হয়। আর ভাঁজে ভাঁজে এই ধরনের অরিগ্যামি গুলো তৈরি করার জন্য অনেক সময়ও লেগে যায়। বিশেষ করে তৈরি করার পর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরাটা একটু বেশি মুশকিল। কারণ ভালোভাবে বলে বোঝানো যায় না। তবুও সুন্দর করে শেয়ার করেছ দেখে ভালো লাগলো। অনেক সুন্দর ছিল এই উড়োজাহাজ।

 2 years ago 

হ্যাঁ এরকম অরিগ্যামি তৈরি করলে তুলে ধরা মুশকিল। তবু ও তুলে ধরার জন্য চেষ্টা করলাম সুন্দর করে।

 2 years ago 

বাচ্চারা বেশ পছন্দ করে এই ধরনের কাগজের জিনিসগুলো। আর আপনিও বেশ সুন্দর করে বানিয়েছেন উড়োজাহাজটি। দেখতে বেশ সুন্দর লাগছে।আর উপস্থাপনাও বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ পোস্টটি শেয়ার করেছেন।

 2 years ago 

আমি সবসময় এরকম সুন্দর সুন্দর অরিগ্যামি গুলো তৈরি করার জন্য চেষ্টা করি।

 2 years ago 

ঠিক বলেছেন আপু ছোট বাচ্চারা এগুলো পেলে অনেক খুশি হয়। আপনি কালার পেপার দিয়ে চমৎকার উড়োজাহাজের অরিগামি তৈরি করে শেয়ার করেছেন। অরিগামির ধাপগুলো উপস্থাপন করা একটু কঠিন। তবে আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার কাছেও অনেক ভালো লেগেছিল এই উড়োজাহাজ গুলো তৈরি করার পর।