You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: তাকদীর ( পর্ব ৩ )

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনার লেখা মুভি গুলো রিভিউ আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। আর আজকে খুব সুন্দর করে মুভিটার তৃতীয় পর্ব নিয়ে সবার মাঝে হাজির হয়েছেন। আমি তো শুরু থেকে ভাবছিলাম ওই লাশটা কার এবং কে খুন করেছে। এখন এই পর্বের মাধ্যমে জানতে পেরেছি ওই লাশটা আসলে সাংবাদিক আফসানার ছিল। কিন্তু এখনো পর্যন্ত তো জানতে পারলাম না সাংবাদিক আফসানাকে কে খুন করেছে। আসলে এই মুভিটা যত পর বই হচ্ছে ততই রহস্যের মধ্যে জড়িত হচ্ছে। আর এখন আরো অনেক রহস্য থেকে গিয়েছে। অন্যদিকে কিন্তু চঞ্চল চৌধুরীও বেশ সমস্যার মধ্যে পড়েছে এবং গুরুতর ভাবে ফেঁসে গিয়েছে। চঞ্চল চৌধুরীর সাথে পরবর্তীতে কি হবে এটাই ভাবছে শুধু। আসলে কখন কে কোন সমস্যার মধ্যে পড়ে যায় এটা বোঝা একেবারেই মুশকিলের। আপনি পরবর্তী পর্বটা সবার মাঝে খুব তাড়াতাড়ি শেয়ার করবেন আশা করছি। অপেক্ষায় থাকলাম ধন্যবাদ দাদা।