মনের কষ্ট মনে রাখাই ভালো

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মনের কষ্ট সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


ai-generated-8945667_1280.jpg



লিংক


এই পৃথিবীতে কিছু কিছু কষ্ট সব সময় নিজেদের মনের মধ্যে রাখা উচিত। একটা জিনিস আপনি মনে করবেন যে এই পৃথিবীর সব মানুষ কিন্তু কখনো এক হতে পারে না এবং আলাদা মানুষের আলাদা আলাদা ধরনের মন-মানসিকতা সবসময় হয়ে থাকে। আপনি কাউকে ভালোবেসে যদি আপনার সেই মনের কথা বলে ফেলেন তাহলে কিন্তু সেই মানুষটি যদি খারাপ হয় তাহলে সেই মানুষটি আপনার ক্ষতি করার চেষ্টা করবে এবং এর ফলে কিন্তু আপনি জীবনে কখনো উন্নতি লাভ করতে পারবেন না। আসলে এই পৃথিবীতে একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে আমরা যদি আমাদের নিজেদের মনের কষ্ট নিজেদের মধ্যে রাখি তাহলে কিন্তু এতে করে বিপদের সম্ভাবনা কম থাকে।


অর্থাৎ আপনি আপনার মনের কথা অন্যের কাছে শেয়ার করলেন এবং সেই মানুষটি আপনার সেই দুর্বল জায়গায় আঘাত করে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আসলে এই পৃথিবীতে আপনি কখনো মানুষকে সহজে বুঝতে পারবেন না এবং এই মানুষগুলোর আচার-আচরণ দেখে আপনি বুঝতে পারবেন যে তারা কতটা খারাপ প্রকৃতির মানুষ এবং তারা মানুষের কত বেশি ক্ষতি করতে চায়। আসলে আমরা সবসময় মনে রাখবো যে এই পৃথিবীতে যা কিছু হয়ে যাক না কেন কখনো কারো মনে বিন্দুমাত্র আঘাত দেওয়ার চেষ্টা করব না। কেননা একটা মানুষের ভালোবাসা তৈরি করতে কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন এবং সেই ভালোবাসা ভাঙতে মোটেও বেশি সময়ের প্রয়োজন নয়।


অর্থাৎ আমরা একটা জিনিস মনে রাখব মনের কষ্ট যদি আমরা মনের মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু এতে করে আমাদের ভয় থাকবে না যে কেউ কখনো আমাদের সেই মনের কষ্ট জানতে পেরে সেই জায়গা আঘাত করতে পারে। আসলে এই পৃথিবীতে আমরা যদি একজন ভালো মনের মানুষ পেয়ে যাই তাহলে কিন্তু তারা সবসময় আমাদেরকে আগলে রাখার চেষ্টা করবে এবং তারা আমাদের মনের কষ্টগুলো বুঝে আমাদের সেই মনের কষ্টগুলো দূর করার চেষ্টা করবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সবাইকে নিয়ে ভালবেসে এক জায়গায় বসবাস করতে পারি তাহলে আমরা সবাই সবার মনের কষ্ট দূর করতে পারবো।


এই পৃথিবীতে সবাই সবার নিজেকে নিয়ে ব্যস্ত থাকে এবং কেউ কখনো আপনার সাহায্য করতে এগিয়ে আসবে না বরং আপনাকে আপনার সেই মনের কষ্ট নিজেকেই দূর করতে হবে। এর জন্য একটা বিষয় সম্পর্কে আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আপনি যদি প্রতিনিয়ত কাজের মধ্যে থাকতে পারেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে করে আপনার মনের কষ্টগুলো দূর হতে শুরু করবে এবং প্রত্যেকটা জিনিস আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। এজন্য একটা জিনিস আমরা সবসময় খেয়াল রাখবো যে এই পৃথিবীতে যা কিছু হয়ে যাক সব সময় আমাদের দুর্বল কথাগুলো আমাদের নিজেদের মনের মধ্যে রাখার চেষ্টা করতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

Good job