প্রকৃতির ছোঁয়ায় এক অনন্য সৌন্দর্য

Original image no longer available

ভ্রমণের সময় একটি খোলা প্রাঙ্গণের মধ্যে চোখে পড়েছিলো কয়েকটি হাতির অবয়ব, যা দূর থেকে দেখলে মনে হবে যেন সত্যিকারের সবুজ ঘাসে মোড়ানো জীবন্ত হাতি দাঁড়িয়ে আছে। প্রকৃতি ও শিল্পের এমন চমৎকার সমন্বয় সত্যিই মনকে মুগ্ধ করে। ছবিটির দিকে ভালোভাবে তাকালে দেখা যাবে যে, হাতিগুলোর পুরো শরীর সবুজ রঙের এক ধরনের কৃত্রিম ঘাস দিয়ে আবৃত করা রয়েছে। বর্তমানে পার্ক, উদ্যান কিংবা পর্যটন কেন্দ্রগুলিতে এ ধরনের আর্ট বেশ জনপ্রিয়। সাধারণত ধাতব কাঠামোর উপর কৃত্রিম ঘাস বা কখনও জীবন্ত লতা গাছ ব্যবহার করে পশুপাখি, ফুল কিংবা বিভিন্ন নকশার আকৃতি তৈরি করা হয়ে থাকে। এই হাতির দলটিও সম্ভবত লোহার ফ্রেমের উপর সবুজ কৃত্রিম ঘাস বসিয়ে তৈরি করা হয়েছে।

ফলে এটি সব ঋতুতেই সবুজ ও আকর্ষণীয় থাকে এবং খুব বেশি রক্ষণা বেক্ষণের প্রয়োজন হয় না। দূর থেকে দেখলে মনে হবে যেন একটি হাতির পরিবার শান্তভাবে ঘাসের মাঠে দাঁড়িয়ে রয়েছে। সবুজ কৃত্রিম ঘাসের মাঠ, সাজানো আলোক স্তম্ভ এবং পেছনের গাছপালা পুরো জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। বর্তমান সময়ে শহুরে পরিবেশে প্রকৃতির স্পর্শ ধরে রাখতে এ ধরনের সৃজনশীল শিল্পকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কংক্রিটের ভিড়ে মানুষ যখন সবুজের খোঁজে থাকে, তখন এমন নান্দনিক স্থাপনা দর্শনার্থীদের কাছে এক ধরনের মানসিক প্রশান্তি এনে দেয়। শিল্পী এখানে শুধুমাত্র একটি প্রাণীর অবয়ব তৈরি করেনি বরং প্রকৃতি, সৃজনশীলতা এবং সৌন্দর্য বোধকে একসঙ্গে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলো।