সুযোগ একদিন সবার আসবে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সুযোগ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে এই পৃথিবীতে আমরা যদি সুযোগের জন্য বসে থাকি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে কখনো সেই সুযোগটা পাবো না। একটা জিনিস মনে রাখতে হবে যে সুযোগের জন্য বসে না থাকে বরং নিজেরা সবসময় চেষ্টা করা উচিত। আসলে এভাবে যদি আমরা সব সময় চেষ্টা করতে থাকি তাহলে কিন্তু সুযোগ একদিন অটোমেটিক আমাদের জীবনে চলে আসবে। কেননা এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে একবার সুযোগ আসে এবং সেই সুযোগটাকে যদি মানুষ সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে অবশ্যই সে জীবনে বড় হতে পারে এবং সে যদি সঠিকভাবে কাজে লাগাতে না পারে তাহলে কিন্তু সে জীবনের সেই সুযোগটা হারিয়ে ফেলে এবং এই সুযোগের জন্য তাকে বাকি জীবনটা আফসোস করতে হয়।
আসলে আমাদের এই জীবনে আমরা কখনো সুযোগের পিছনে ছোটাছুটি না করে বরং নিজেরা কি করে জীবনে বড় হওয়া যায় সেজন্য চেষ্টা করব। একটা মানুষ যখন বিভিন্নভাবে পরিশ্রম করতে থাকে তাহলে দেখবেন যে তাদের সেই পরিশ্রমের মধ্যে মধ্যে হঠাৎ বিভিন্ন ধরনের সুযোগ চলে আসে এবং এর ফলে তারা কিন্তু সেই সুযোগগুলো সঠিকভাবে কাজে লাগিয়ে জীবনে বড় হতে পারে। একটা জিনিস মনে রাখতে হবে যে সুযোগ কিন্তু সবার জীবনে আসে না। অর্থাৎ যারা অলসের মতো ঘরে পড়ে থাকে এবং কোন কাজকর্ম না করে সারাদিন বিভিন্ন ভাবে সময় নষ্ট করে দেয় তাদের জীবনে কিন্তু কখনো সুযোগ আসে না এবং এর জন্য তারা বাকি জীবনটা অনেক বেশি কষ্টের মধ্যে দিয়ে কাটিয়ে ফেলে।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই সুযোগগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই আমাদের জীবনের উন্নতি নিশ্চিত হবে। একটা জিনিস আমরা অবশ্যই মনে রাখবো যাতে করে আমরা সবাই মিলেমিশে একটা সুন্দর সমাজ গঠন করতে পারি এবং কেউ কারো সুযোগ গ্রহণ করার চেষ্টা কখনো করতে না পারি না। আসলে আমরা যদি অন্যের সুযোগ গুলো গ্রহণ করে নিজেদের জীবনে সেই সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করি তাহলে কিন্তু সেই জিনিসটা আমাদের জীবনে কখনো সফল হতে পারবে না। অর্থাৎ এই সুযোগের সদ্ব্যবহার কিন্তু কখনো আমরা করতে পারবো না। যেটি যার প্রাপ্য সেটি অবশ্যই তাকে বুঝে দেওয়ার চেষ্টা করতে হবে।
একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে শুধু যেহেতু বারবার আসে না তাই আমরা সবসময় প্রত্যেকটা সুযোগ সঠিকভাবে গ্রহণ করে সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব। আর এভাবে যদি আমরা সবাই মিলেমিশে সুযোগ কাজে লাগিয়ে জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে বড় হতে পারব এবং ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পারব। কেননা এই পৃথিবীতে এত মানুষের ভিড় এবং এত প্রতিযোগিতায় এর মধ্য থেকে আপনাকে অবশ্যই জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। অন্যথায় আপনি কিন্তু এত মানুষের ভিড়ে হারিয়ে যাবেন এবং কেউ আপনাকে কখনো মনে রাখতে পারবে না। এজন্য সুযোগ অবশ্যই সবার জীবনে আসবে কিন্তু একটু অপেক্ষা করতে হবে সবাইকে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
