পরিত্যক্ত হাসপাতালের রহস্য ( পর্ব ৪ )

ChatGPT Image Feb 28, 2026, 12_27_27 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে নতুন একটি গল্প "পরিত্যক্ত হাসপাতালের রহস্য" এর চতুর্থ পর্ব শেয়ার করে নেবো। তো ওই হাসপাতালে যাওয়ার পরেই তার পেছনের দিকে একটা হঠাৎ আওয়াজ হলো এবং তৎক্ষণাৎ সে পেছনে চারিদিকে লাইট মারলো, কিন্তু সেখানে কাউকেই দেখতে পেলো না। শুধু সেখানে একটা পুরোনো সাইনবোর্ড হাওয়ায় দুলতে থাকে। এটা দেখার পরে অর্ণব একটু শান্ত হয় আর হালকা একটা হাসি দিয়ে উঠে বলে- এটা সাধারণ বিষয়, ভয় পাওয়ার কিছু নেই। এরপর অর্ণব আরো সামনের দিকে এগিয়ে গিয়ে দেখতে পেলো হাসপাতালের মূল দরজাটা অর্ধেক খোলা ছিল। ধাক্কা দিতেই শব্দে খুলে গেল, যেনো কব্জাগুলো বহুদিন ধরে আটকে ছিল।

এরপর অর্ণব দরজা খুলে ভেতরে প্রবেশ করে। কিন্তু একটা অদ্ভূত, বিকট গন্ধ আসতে থাকে অর্থাৎ আর্দ্রতা, পচা কাঠ, আর যেন পুরোনো ওষুধের গন্ধ। সেখানে লম্বা করিডর এবং দুপাশে অসংখ্য দরজা রয়েছে। এছাড়া সেখানে দেখতে পায়- ছাদ থেকে ঝুলে পড়া তার, ভাঙা টিউবলাইট, দেয়ালে খসে পড়া রঙ। আর তার থেকেও অদ্ভূত ঘটনা হলো, দেয়ালে টর্চের আলো পড়তেই একটা লেখা দেখা গেল- “ফিরে যাও”। অর্ণব এটা দেখার সাথে সাথে থমকে দাঁড়ালো। অর্ণব সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিসফিস কন্ঠে বলতে লাগলো-কে লিখেছে? আবার লেখাটাও খুব পুরোনো নয়, রঙ এখনও উজ্জ্বল। এরই মাঝে হঠাৎ করিডরের গভীর থেকে একটা অদ্ভূত শব্দ অর্ণব এর কানে ভেসে এলো। মনে হল যেন ধাতব কিছু টেনে নিয়ে যাচ্ছে।....