মুগ্ধতার আলোয় সজ্জিত এক প্যান্ডেল

20251001_024510.jpg

Original image no longer available

শারদীয়া দুর্গাপূজা মানেই শুধু ধর্মীয় আচার নয়, এটি বাঙালির সংস্কৃতি, শিল্প আর সৃজনশীলতার এক অনন্য মিলন মেলা। প্রতি বছর নতুন নতুন থিম, নকশা আর ভাবনার মাধ্যমে প্যান্ডেল গুলো যেন হয়ে ওঠে জীবন্ত শিল্পকর্ম। এই প্যান্ডেলটি সত্যিই আমাকে মুগ্ধ করেছিল। এর প্রতিটি কোণ, প্রতিটি নকশা যেন একেকটা সৌন্দর্যের প্রকাশ ছিল। প্যান্ডেলের বাইরের অংশে ছিল অসাধারণ আলোকসজ্জা এবং ফোয়ারার সমন্বয়। নীল আলোর নিচে জলের ফোয়ারাগুলো এমনভাবে উঠছিল যে মনে হচ্ছিল যেন মুগ্ধ নয়নে তাকিয়ে থাকি। চারপাশে মানুষের ভিড়, আনন্দের কোলাহল- সব মিলিয়ে পরিবেশটা হয়ে উঠেছিল প্রাণবন্ত। এই অংশটি শুধু সৌন্দর্যের জন্যই নয়, বরং দর্শকদের আকৃষ্ট করার জন্য এক নিখুঁত উপস্থাপনা ছিল।

Original image no longer available

Original image no longer available

আলো ও জলের এই মেলবন্ধন চোখে এক অন্যরকম অনুভূতি এনে দিয়েছিলো। প্যান্ডেলের প্রবেশ দ্বারটি ছিল অত্যন্ত রাজকীয়। সূক্ষ্ম কারুকাজে ভরা সেই আর্চওয়ে যেন প্রাচীন রাজ প্রাসাদের দরজা মনে হচ্ছিল। ভিতরে ঢোকার সময় লাইন ধরে এগোতে হচ্ছিল, আর চারপাশে মানুষের উচ্ছ্বাস- সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরী হয়েছিলো। প্যান্ডেলের ভেতরে ঢুকতেই চোখ আটকে যায় ছাদের দিকে। জটিল ডিজাইন, ফুলের মোটিফ, আর আলো-ছায়ার খেলা। এই সবকিছু মিলিয়ে এটি ছিল এক অসাধারণ শিল্পকর্ম। দুর্গাপূজার প্যান্ডেলগুলো আজ শুধু ধর্মীয় স্থান নয়, বরং তা হয়ে উঠেছে একেকটি শিল্প গ্যালারি। এই প্যান্ডেলের নকশা, আলো এবং পরিবেশ মনোমুগ্ধকর ছিল।