স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সংগ্রাম!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

প্রত্যেক মানুষের হৃদয়ে কিছু না কিছু স্বপ্ন লুকিয়ে থাকে। কেউ স্বপ্ন দেখে বড় একজন ডাক্তার হবে কেউ চায় ইঞ্জিনিয়ার হতে আবার কেউ হয়তো চায় লেখক, শিল্পী বা উদ্যোক্তা হতে। কিন্তু স্বপ্ন দেখা যতোটা সহজ, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া ততটাই কঠিন। এর জন্য প্রয়োজন পরিশ্রম, ধৈর্য আর নিরলস সংগ্রাম।স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে প্রথমেই নিজের লক্ষ্য স্পষ্ট করতে হয়। অস্পষ্ট স্বপ্ন কখনো সফল হয় না। যেমন কেউ যদি শুধু ভাবে আমি বড় কিছু হবো, কিন্তু তা কোনো কাজে আসবে না। বরং সুনির্দিষ্টভাবে লক্ষ্য স্থির করতে হবে, যেমন আমি একজন ইঞ্জিনিয়ার হবো।আর এই লক্ষ্য স্পষ্ট হলে সেই অনুযায়ী পরিকল্পনা তৈরি করা সম্ভব হয়।আর আমাদের জীবনে এই সংগ্রামের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বাধা আর ব্যর্থতা। অনেকেই একবার ব্যর্থ হলে স্বপ্ন ভেঙে ফেলতে চায়। অথচ সফল মানুষদের জীবনী পড়লে দেখা যায়, তারা বহুবার ব্যর্থ হয়েছেন, কিন্তু হাল ছাড়েননি। বরং প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরও শক্তভাবে এগিয়ে গেছেন। তাই স্বপ্ন পূরণ করতে হলে ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে অভিজ্ঞতায় পরিণত করতে হয়।

আর এছাড়া স্বপ্নকে বাস্তব করার জন্য আত্মনিয়ন্ত্রণ ও নিয়মিত চর্চা খুব জরুরি। শুধু একদিন পরিশ্রম করলেই হবে না, প্রতিদিন লক্ষ্য অনুযায়ী পরিশ্রম করতে হবে। ছোট ছোট অগ্রগতি একসময় বড় সাফল্যে রূপ নেয়।স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সহজ নয়, এর জন্য প্রয়োজন দৃঢ় মনোবল, সাহস আর ধৈর্য। যারা সংগ্রামকে ভয় পায় না, তারাই একদিন স্বপ্নকে সত্যি করতে পারে। তাই শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্ন পূরণের জন্য ঘাম, চেষ্টা আর সংগ্রামের মধ্য দিয়েই এগোতে হবে। স্বপ্ন তখনই বাস্তব হয়, যখন আমরা নিরলসভাবে তার পেছনে লেগে থাকি।

ABB.gif

Sort:  

I'll also love to learn