অবাস্তব কল্পনাই আমাদের কাজের বাঁধা!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের স্বভাবতই কল্পনাপ্রবণ। কল্পনা ছাড়া মানুষের অগ্রগতি সম্ভব নয় কারণ কল্পনাই আমাদের স্বপ্ন দেখায় নতুন কিছু চিন্তা করতে শেখায়। তবে কল্পনা তখনই কার্যকর হয় যখন তা বাস্তবের সাথে মিলে যায়।কিন্তু সমস্যা তখনই হয় যখন আমাদের কল্পনা হয়ে যায় অবাস্তব যা কোনোভাবেই বাস্তবতার সঙ্গে খাপ খায় না। সেই অবাস্তব কল্পনাই আমাদের কাজের পথে প্রধান বাঁধা হয়ে দাঁড়ায়।অনেকেই ভাবে তারা হঠাৎ করেই বড় কিছু অর্জন করবে বা এক রাতেই জীবন বদলে যাবে।এই ধরনের অবাস্তব কল্পনা আমাদের অলস করে দেয়,কারণ তখন আমরা বাস্তবে ছোট ছোট পদক্ষেপ নিতে চাই না।বসে থেকে কেবল কল্পনার জগতে হারিয়ে যাই। উদাহরণ হিসেবে বলা যায়,একজন শিক্ষার্থী যদি ভাবে কোনো প্রস্তুতি ছাড়াই পরীক্ষায় প্রথম হবে,সেটা কখনোই সম্ভব নয়।বাস্তবে তার যা করা দরকার তা হলো নিয়মিত পড়াশোনা আর ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাওয়া।

অবাস্তব কল্পনা আমাদের হতাশাও বাড়িয়ে দেয়। কারণ যখনই দেখি বাস্তবতা আমাদের কল্পনার মতো নয় তখন মনে হয় আমরা ব্যর্থ।অথচ ব্যর্থতার আসল কারণ হলো আমাদের ভুল চিন্তা আর অবাস্তব প্রত্যাশা।ফলে ধীরে ধীরে আত্মবিশ্বাস নষ্ট হয়,কাজ করার আগ্রহও কমে যায়।অন্যদিকে বাস্তবসম্মত কল্পনা বা স্বপ্ন আমাদের এগিয়ে নিয়ে যায়। এটা আমাদের পরিশ্রম করতে উদ্বুদ্ধ করে, পরিকল্পনা করতে শেখায়। যেমন,কেউ যদি সফল ব্যবসায়ী হতে চায়,তাহলে তাকে বাজার বিশ্লেষণ করতে হবে সে সাথে দক্ষতা অর্জন করতে হবে আর ধীরে ধীরে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে।কিন্তু সে যদি ভাবে কোনো বিনিয়োগ বা পরিশ্রম ছাড়াই হঠাৎ করে সফল হয়ে যাবে,তা হবে কেবল সময় নষ্ট।

তাই আমাদের সবসময় মনে রাখা দরকার,কল্পনা সুন্দর কিন্তু তা যেন বাস্তবতার ভিত্তিতে দাঁড়িয়ে থাকে।অবাস্তব কল্পনা শুধু আমাদের কাজে বাধা দেয় না,জীবনের অগ্রগতি থামিয়ে দেয়। আর বাস্তবসম্মত স্বপ্নই আমাদের লক্ষ্যপূরণের পথে এগিয়ে নিয়ে যায়।এই যে এই কল্পনা তখনই আশীর্বাদ যখন তা যুক্তি,পরিশ্রম আর বাস্তবতার সাথে মিলিয়ে নেওয়া হয়।তা ছাড়া অবাস্তব কল্পনা কেবল আমাদের পথ রুদ্ধ করে দেয় আর আমরা পিছিয়ে পড়ি জীবনের আসল দৌড়ে।

ABB.gif

Sort:  
Loading...