ভালোবাসলেই প্রকাশ করতে হয় না

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

ভালোবাসলেই প্রকাশ করতে হয় না এই কথাটা সত্যিই খুব গভীর। সব ভালোবাসা শব্দে বলে দিতে হয় না, চোখের ভাষা, ব্যবহার, উপস্থিতি, অনুভব এইসবের মধ্যেও ভালোবাসা লুকিয়ে থাকতে পারে। কিছু কিছু ভালোবাসা এতটাই নিজের হয় যে, সেটা অন্য কাউকে বোঝানো কঠিন। হয়তো কাউকে খুব ভালো লাগে, তার জন্য চিন্তা হয়, দোয়া করি, কষ্ট পেলে মন খারাপ হয় তবুও বলা হয় না। কারণ ভালোবাসাটা অনেক সময় নিজের মাঝেই রেখে দিতে হয়।অনেকে ভাবে, যদি ভালোবাসি তাহলে জানানো দরকার। কিন্তু আমি মনে করি, কিছু সম্পর্ক, কিছু অনুভব অনেক বেশি সুন্দর থাকে নিরবতার মাঝেই। হয়তো সে বুঝবে না, হয়তো তার প্রয়োজনও নেই জানার, কিন্তু তাতে ভালোবাসার গভীরতা কমে যায় না। বরং কিছু ভালোবাসা জানিয়ে ফেললে সম্পর্কের স্বাভাবিকতা নষ্ট হয়ে যেতে পারে, কিছু দূরত্ব তৈরি হয়ে যায়, যা না থাকলেই ভালো হতো।

আর এই প্রকাশ না করার পেছনে অনেক কারণও থাকতে পারে। হয়তো সময়টা ঠিক না, হয়তো সম্পর্কের জায়গাটা এমন যে বলা মানেই হারিয়ে ফেলা, কিংবা হয়তো সেই মানুষটা আরেকটা জায়গায় সুখে আছে, সেখানে আর নিজের অনুভব চাপিয়ে দিতে ইচ্ছে হয় না। ভালোবাসা মানেই তো দাবি নয়, অনেক সময় ভালোবাসা মানে ছেড়ে দেওয়াও।ভালোবাসা আসলে খুব ব্যক্তিগত একটা ব্যাপার। কেউ কেউ প্রকাশ করে, কেউ কেউ সারা জীবন মনে লুকিয়ে রাখে। কিন্তু দুটোর মাঝেই অনুভবটা সত্যি হলে, সেটা কখনোই ছোট হয় না। তাই কেউ যদি বলে ভালোবাসলেই জানাতে হবে আমি সেটা একমত না। কারণ অনেক ভালোবাসাই এমন হয়, যেটা বোঝাতে গেলে হারিয়ে যায়, কিন্তু চুপচাপ ভালোবাসলে সেটা সারা জীবন টিকে থাকে।

ABB.gif