প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যময় ফুল
প্রকৃতির সবচেয়ে সুন্দর দিক হলো ফুলের সমারোহ। এর সৌন্দর্য জাঁকজমকপূর্ণ হয় না, বরং নিঃশব্দে এবং অপ্রত্যাশিতভাবে আমাদের দৃষ্টিতে বেধে যায়। একদিন বিকেলে লেকের পাশে হাঁটতে গিয়ে এই ফুলের দেখা পেলাম। ঘাসের ভেতর লুকিয়ে থাকা একটি বেগুনি রঙের ফুল হঠাৎ চোখে পড়ে গেল। এই ফুলের সৌন্দর্য অসাধারণ হয়ে থাকে, বিশেষ করে আমার কাছে এই ফুলটা দারুণ লাগে। প্রাকৃতিক ভাবেই এই ফুল বেড়ে ওঠে আর তার বেগুনি সৌন্দর্য প্রকৃতির মাঝে মেলে ধরে। এই ফুলের উদ্ভিদকে পেটুনিয়া বলে থাকে। পাপড়িগুলো নরম, সামান্য কুঁচকানো, কিন্তু তারপরেও এর সৌন্দর্য ছিল দারুণ। প্রকৃতির এক নিঃশব্দ সৌন্দর্যময় ফুল।
এই উদ্ভিদটি অনেক নরম প্রকৃতির হয়ে থাকে অর্থাৎ এর কান্ড অনেক সরু আর নরম থাকে। এইগুলো দেখতে অনেক প্রাণবন্ত হয়ে থাকে। তবে এই প্রজাতির অনেকগুলো ফুল আছে, গঠনও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কালার খুবই ন্যাচারাল হয়ে থাকে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায়, কিছু ফুল লাগানো হয়ে থাকে এবং সেগুলো পরিচর্যার দরকার হয়ে পড়ে। কারণ সেগুলো কিছুটা হাইব্রিড প্রকৃতির হয়ে থাকে। এইগুলো বহুবর্ষজীবি উদ্ভিদ ঠিকই, কিন্তু এর মধ্যে অনেক প্রজাতির কান্ড বেশ শক্ত হয়ে থাকে। এগুলোর একটা ন্যাচারাল বিষয় হলো, এরা যেকোনো মাটিতে অর্থাৎ ভেজা বা শুকনো মাটিতে বেড়ে উঠতে পারে। এইসব উদ্ভিদ এই কারণে প্রকৃতির কাছে খুবই জনপ্রিয়। খরা, তাপ ইত্যাদি পরিবেশে নিজেদের খাপ খাইয়ে থাকতে পারে।


Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟