পরিত্যক্ত হাসপাতালের রহস্য ( পর্ব ৫ )
Image Created by OpenAI
আপনাদের সাথে নতুন একটি গল্প "পরিত্যক্ত হাসপাতালের রহস্য" এর পঞ্চম পর্ব শেয়ার করে নেবো। তো অর্ণব ওই মুহূর্তে কিছু একটা জিনিষ টেনে নিয়ে যাওয়ার মতো শব্দ শুনতে পায়। এইবার অর্ণব এর মনের ভেতর একটু ভয় ভয় কাজ করতে লাগে। সে তখন নিজেকে বোঝালো- হয়তো ইঁদুর হবে। কিন্তু তারপরে আবারো সেই শব্দ, কিন্তু এইবার আগের থেকে শব্দটা একটু বেশিই ছিল। যাইহোক, তাও অর্ণব সাহস নিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। এরপর তার সামনে প্রথম ওয়ার্ড এর ঘর পড়লো। কিন্তু ওখানে সবকিছু উল্টাপাল্টা অর্থাৎ ভাঙা বেড, ছেঁড়া পর্দা, ছড়ানো কাগজ এইসব।
এরপর যে ঘরটা পড়লো, সেটা অপারেশন থিয়েটার এর। সেখানে টেবিলটা এখনও মাঝখানে রয়েছে। মরচে ধরা যন্ত্রপাতি ছড়িয়ে আছে পাশে এবং উপরে অপারেশন এর লাইট ভাঙা অবস্থায় আছে। এরপর অর্ণব সেখানে ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করল। ঠিক তখনই- ক্যামেরার স্ক্রিনে সে কিছু দেখতে পায় অর্থাৎ অপারেশন টেবিলের পাশে যেন কেউ দাঁড়িয়ে আছে। এরপর সে ক্যামেরার স্ক্রিন থেকে চোখ সরিয়ে সামনে তাকালো, কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে কেউ নেই। আবার ক্যামেরায় তাকিয়ে দেখলো, কেউ নেই। তখনও সে নিজেকে বোঝানোর চেষ্টা করছে- সবকিছুই লাইট আর শ্যাডোর খেলা, কিন্তু অর্ণব এর আবার হাত কাঁপছে। অর্ণব হাসপাতালের ভেতরে যতই এগোচ্ছে, ততই অস্বাভাবিক লাগছে।....

Good
0.00 SBD,
1.87 STEEM,
1.87 SP