কালীপুজো ২০২৪ ( পর্ব ১৩ )

in আমার বাংলা ব্লগ11 months ago
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

আজকে আপনাদের সাথে কালীপুজোর আরো কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। তো গতকাল যে প্যান্ডেলের আলোকচিত্র শেয়ার করে নিয়েছিলাম, সেখানে দেখার পরে ওখান থেকে বেশ কিছুটা দূরে এই পুজোটা হয়েছিল। এখানে এই প্যান্ডেলের কারুকার্য অনেক প্রশংসনীয় ছিল। মূলত এই প্যান্ডেলের নকশা রাশিয়ার বিখ্যাত বিষয়কে কেন্দ্র করেই বা অনুপ্রাণিত হয়েই এই প্যান্ডেলের কারুকার্য স্থাপন করেছিল। আর এটি হলো রাশিয়ার সেই "সেন্ট বাসিলস ক্যাথেড্রাল"। আসলে এইসব বিষয়গুলোর উপরে ফোকাস করে শিল্পীরা যে দক্ষতার পরিচয় দেয়, তা অনেক প্রশংসনীয় ব্যাপার। কারণ এইসব স্থাপত্যগুলো তারই অনুরূপে হুবহু তুলে ধরার চেষ্টা করে।

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

এই প্যান্ডেলের যে কাঠামোগুলো তুলে ধরা, তাতে যে গম্বুজাকৃতি মিনারের স্থাপত্যগুলো তৈরি করা, তাতে যে বিভিন্ন কালারের আলোকসজ্জ্বা দিয়েছে, তা দারুণভাবে এই প্যান্ডেলের বিষয়গুলোর সাথে ফুটে উঠেছে। এই প্যান্ডেলে লক্ষ্য করলে দেখতে পাবেন যে, এখানে মূলত ৫ টার মতো মূল মিনারের কারুকার্য করা আছে, এর মধ্যে একটি মিনারের উচ্চতা অনেক বেশি, মূলত বড়ো, ছোট, মাঝারি সবকিছু মিলিয়েই মিনারের বিষয়গুলো ভালো লাগছে। এই মিনারের আকর্ষনীয়তার মূল কারণ হলো লাইটিং এর ব্যাপার। এখানে লাল, বেগুনি এবং অন্যান্য বিভিন্ন কালারের মিক্সিংয়ে চারিদিক সৌন্দর্যে ভরে উঠেছে। আর এই প্যান্ডেলটি সম্পূর্ণভাবে আলোকিত করে তুলেছিল।

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

তবে এই যে বেশ কয়েক প্রকারের লাইটিং এর ব্যাপারটা দিয়েছে, তা সব LED লাইটি এর কারণে বিষয়গুলো আরো ভালো স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। এমনিতে প্যান্ডেলের সমস্ত ডিজাইন অসাধারণ ছিল, তারপর এখানে এই লাইটগুলো, আসলে রাতের দিকে এর ঝলমলে আলোগুলো এমন একটা রাজকীয় সৌন্দর্যের প্রকাশ করে, যে চোখকে যেন এক মুহূর্তের জন্য হলেও মোহিত করে রাখে। এছাড়া এই প্যান্ডেলের মূল যে প্রবেশপথ তৈরি করা হয়েছিল, তা ছিল আরো চোখ ধাঁধানো ডিজাইনে ভরপুর। এর দেয়ালগুলোতে একটু লক্ষ্য করলে দেখা যাবে যে, এখানে বিভিন্ন স্টাইলের খোপ কাটা জানালার কারুকার্য করা হয়েছে। এছাড়া এর কিছু কিছু অংশে আবার খাঁজ কাটার মতো অলংকৃত অংশ তৈরি করা হয়েছে।

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

এইসব ডিজাইনগুলো অনেক পুরোনো স্থাপত্যগুলোকে স্মরণ করিয়ে দেয়। যাইহোক, এরপর আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে যাওয়ার সময়ে সেখানে দেয়ালে আরো কিছু মূর্তি, যেমন- গণেশ, শিব এইসব মূর্তিগুলো দারুণভাবে স্থাপন করেছিল। এরপর ভিতরে আরো যেমন, সারিবদ্ধভাবে ঝাড়বাতির ডিজাইন লাগানো ছিল। এখানে ঝাড়বাতিগুলো সব একই রকমের হলেও দেখতে দারুন লাগছিলো অনেকগুলো একসাথে থাকার কারণে। এরপর মায়ের মণ্ডপের সামনে চলে গিয়েছিলাম, মন্ডপটি অর্থাৎ মায়ের পিছনের ব্যাকগ্রাউন্ড এর ডিজাইনে নকশাগুলো ছিল অসাধারণ। আর শ্যামা মায়ের মূর্তিটি অসাধারণ করেছিল। বেশ ভালোই লাগছিলো এই পুজোটা।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Original image no longer available


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.