এলোমেলো আলোকচিত্র ( পর্ব ৫৩ )

in আমার বাংলা ব্লগ8 months ago
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

আজকে আপনাদের সাথে কিছু এলোমেলো আলোকচিত্র শেয়ার করে নেবো। এই আলোকচিত্রগুলো তুলেছিলাম ইকো পার্ক থেকে। ইকো পার্কে এর আগের কিছু পোস্টে বিভিন্ন সৌন্দর্য সম্পন্ন বিষয় তুলে ধরেছিলাম । এখানে কিছু স্ট্যাচু এর দৃশ্য আছে। এইগুলো পার্কের কেবল একটি মাত্র জায়গায় না, বিভিন্ন স্থানে একধরণের সৌন্দর্য সম্পন্ন মূর্তি তৈরী করা আছে। এখানে বিশেষ করে সব লেকের পাশে তৈরী করা আছে। এইগুলো হাঁটা চলার মুহূর্তে দেখতেও বেশ ভালো লাগে মনের দিক থেকে। এখানে দুটি প্লেয়ার এর চিত্র আছে অর্থাৎ ফুটবলার এর। এখানে একটি ব্রাজিলের আর আর্জেন্টিনার প্লেয়ার এর দৃশ্য তুলে ধরেছে। এখানে আর একটি মেয়ের স্ট্যাচু আছে, এটা একটা জগিং এর দৃশ্য তুলে ধরেছে। এখানে এই দৃশ্যগুলো বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আর পার্কের মধ্যে একটা আলাদা সৌন্দর্যের সৃষ্টি করেছে। এইরকম বেঞ্চ-এ বসে থাকা অনেক মূর্তি আছে, সেগুলোও দেখতে অনেক মনমুগ্ধকর।

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

এই আলোকচিত্রগুলো তুলেছিলাম বর্তির বিলের থেকে। এখানে বর্ষাকাল এর দিকে জল ভরে গেলে নৌকায় করে ঘুরে বেড়ানোর আনন্দটা উপভোগ করা যায়। কারণ শহরের দিকে তো আর এই সুযোগটা আসে না তেমন। বর্ষার সময়ে এই জায়গাটায় একটা সুবিধা হলো এই আনন্দটা সবাই পাওয়ার জন্য শহরের মানুষের বেশি ভিড় জমে যায়। তবে গতবার যখন এই পুজোর পরে গিয়েছিলাম, তখন বিলের মধ্যেই জল ছিল বেশি, কিন্তু উপর দিয়ে হেঁটে যাওয়ার সুবিধা থাকায় অনেকদূর পর্যন্ত এই প্রাকৃতিক সৌন্দর্যটা মন ভরে উপভোগ করা যায়। তবে এদের নৌকায় উঠলে বেশি চার্জ নেয়, প্রতি জনের দেড়শো টাকা করে। এদের আসলে এখানে ইনকামটা অনেক বেশি, কারণ বর্তমানে এখানে যে পরিমাণে লোকজন আসা ধরেছে, তাতে একটা মুখ্য পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে।

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

এই আলোকচিত্রগুলো তুলেছিলাম কালী পুজোর সময়ে। আগের পোস্টে এই পুজোর কিছু সৌন্দর্য তুলে ধরেছিলাম। এখানে প্যান্ডেল এর একদম মুখ্য দুয়ার থেকেই লাল বেনারসির মাধ্যমে সাজিয়েছে। এখানে এইগুলো কাপড়ের মাধ্যমে এমনভাবে সাজিয়েছে যে, লাইটিং এর কারণে লালের মাঝে দৃশ্যগুলো অনেক সুন্দর ভাবে তুলে ধরেছে। এর ভেতরে কুলোর মাধ্যমে সাজিয়েছে। আর সবথেকে বেশি ভালো লাগছে, এই স্বস্তিক চিহ্নের কারণে। এইগুলো দিলে দেখতে আরো বেশি সুন্দর লাগে। এর ভেতরের ডিজাইনটাও অনেক সুন্দর করেছে, বিশেষ করে এই একই ডিজাইন এর মাধ্যমে ফুটিয়ে তুলেছে। সমস্ত ডিজাইন এখানে এই কুলো আর স্বস্তিক এর মাধ্যমে ফুটিয়ে তুলেছে, যা দেখতে অনেক সুন্দর লাগছে।

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

এই আলোকচিত্রগুলো তুলেছিলাম মন্দির থেকে। একদিন দক্ষিণেশ্বর মন্দির ঘুরতে গিয়েছিলাম, তখন বাইরে দিয়ে হাঁটার সময়ে বাইরের কিছু দৃশ্য ক্যাপচার করেছিলাম। এখন আসলে যেকোনো ভক্তির জায়গায় ভক্তির থেকে সেলফি তোলায় বেশি ব্যস্ত থাকে। তবে দক্ষিণেশ্বর মন্দির এর চারপাশে সৌন্দর্যটা অনেক সুন্দর আর বিস্তীর্ণ এরিয়া জুড়ে এটা তৈরী করা। এখানে গঙ্গার পাশে বসার একটা সুন্দর জায়গা ছিল, সেটাই অফ করে রেখেছে বর্তমানে। আসলে এখানে গঙ্গার দৃশ্যটা সকালে দেখার সৌন্দর্যের থেকে আর কিছু হয় না।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Original image no longer available


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.