কালীপুজো ২০২৪ ( পর্ব ৭ )

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

আজকে আপনাদের সাথে কালীপুজোর কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। এই পর্বে নবপল্লীর আরো একটা আকর্ষণীয় পুজো মন্ডপের আলোকচিত্র তুলে ধরবো। নবপল্লীর মধ্যে আগে একটা দেখিয়েছিলাম, আর এই একটা। এই প্যান্ডেলটি আকর্ষণীয় লাগছে বেশি, কারণ এর কারুকার্য আর লাইটিং ছিল অনেক মনোমুগ্ধকর। তবে এটি একপ্রকার কপি করা, কারণ এইরকম সেম থিমের প্যান্ডেল বা পুজো দুর্গাপুজোর সময়ে হয়েছিল। এটা আপনাদের সাথেও শেয়ার করেছিলাম। বনগাঁর দুর্গাপুজোতে এই বৃন্দাবনের প্রেম মন্দির তৈরি করেছিল। তবে প্যান্ডেল আগেরটা অরিজিনাল একদম হুবহু করেছিল ঠিকই, কিন্তু এইটা হলেও বা কপি করা হলেও একটু ঘুরিয়ে করেছে সমস্ত কারুকার্য।

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

এই প্যান্ডেলটি ছবিতে একটু ছোট মনে হলেও আসলে সামনাসামনি অনেক বড়ো ছিল, কারণ এটা দোতলা পরিসরে তৈরি করা। তবে এই প্যান্ডেলটিও দেখে কিন্তু মনে হচ্ছে না যে, এটা কোনো নকলভাবে তৈরি করা, একদম বাস্তবের প্রেম মন্দিরের মতো লাগছে। আমার কাছে সব থেকে এই লাইটিং এর কালারগুলো আকর্ষণীয় লাগে। লাল, নীল, হলুদ এর মিশ্রনে যেন প্যান্ডেল এক রঙীন মুহূর্তকে আহব্বান জানাচ্ছে। প্যান্ডেলের সমস্ত কারুকার্যগুলো এক একটা স্থানের মন্দিরের ভাবমূর্তিগুলো বেশ ভালোভাবে ফুটিয়ে তোলে। এর আশেপাশে আবার গার্ডেনের মতো বেশ ভালো সাজিয়েছিল, পরিবেশটা আরো যেন এইসব কিছুর মাঝে মনোমুগ্ধকর হয়ে উঠেছিল।

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

মন্দির বা প্যান্ডেলের ভিতরে যাওয়ার যে পথ ছিল, ঠিক তার পাশে জলের ফোয়ারার মতো একটা দারুন আকর্ষণীয় বিষয় উপস্থাপন করেছিল। মূলত যেকোনো পজিশনে এইসব জলের ফোয়ারা বা ঝর্ণার মতো কিছু বিষয় তুলে ধরলে বা উপস্থাপন করলে পরিবেশ এর সৌন্দর্যতা আরো মন কেড়ে নেয়। এছাড়া হাতি, বাঁশ বাগানের মতো কিছু বিষয়ও উপস্থাপন করেছিল। হাতিগুলোর পা, শরীরেও যেন ডিজাইন সোনার মতো সাজানো লাগছিলো, মাটি দিয়ে এইগুলো সাজিয়েছেও দারুন ভাবে। এই প্যান্ডেল দেখতে একপ্রকার লোকজন হয়েছিল প্রচুর। আমরা তো বাইরে এইসব দৃশ্য মোটামুটি বেশ খানিক্ষন ধরে দেখছিলাম এবং তারপর ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম।

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

Original image no longer available

Photo by @winkles

কিন্তু লাইনে এতো ভিড় ছিল যে, ঠেলে ঠেলে ভিতরে প্রবেশ করতে হয়েছিল একপ্রকার বলতে গেলে । অনেক কষ্টে ভিতরে ঢোকার পরে ভিতরের ডিজাইনগুলো দেখছিলাম। ভিতরের ডিজাইনগুলো আরো মনোমুগ্ধকর ছিল, বিশেষ করে দেয়ালের গায়ে বিভিন্ন ধরণের নকশা। একদম ২ ডি থেকে ৩ ডি ফরম্যাটে বিষয়গুলো বিভিন্ন স্তরে তুলে ধরেছে। বিভিন্ন জায়গায় ঝাড়বাতি লাগিয়েছে আবার বেশ সুন্দর আর আকর্ষণীয়। এতো সবকিছুর ডিজাইনের মধ্যে মায়ের মূর্তি করেছে অসাধারণ। মায়ের মূর্তিগুলো দেখতে যেন একদম ভাব্য লাগছে। এখানে কালী মায়ের মূর্তির পাশে রাধা-কৃষ্ণের কিছু বিষয়ও তুলে ধরেছে মূর্তির মাধ্যমে। এখানে প্রতিটা বিষয় অনেক সুন্দর করে তুলে ধরেছিলো। বেশ ভালো ছিল সবমিলিয়ে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


Original image no longer available


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.